খেলাধুলা

আগামী মৌসুমে কী মেসি থাকবেন বার্সায়?

  • 6:36 am - April 05, 2021

নতুন সময় ডেস্ক : আগামী মৌসুমে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে দ্বিধায় আছেন ফুটবল বিশেষজ্ঞরা। তিনি প্রিয় ক্লাব বার্সা ছাড়বেন কি ছাড়বেন না এই বিষয়টি এখন সকলের কাছে প্রশ্নবিদ্ধ। মৌসুমের শুরুতে মেসি নিজেই জানিয়েছিলেন, ‘তিনি আর বার্সায় থাকতে চান না। এরপর ক্লাবে অনেক কিছু বদলে গেছে।’ তবে শেষমেশ কী হবে কেউ জানেন না।

অন্যদিকে, স্প্যানিশ মিডিয়ার দাবি হুয়ান লাপোর্তা নতুন বার্সা প্রেসিডেন্ট হওয়ার পর পুরো ছবিটাই পাল্টে গেছে। মেসি নাকি বার্সায় নিজের ক্যারিয়ার শেষ করতে রাজি। তবে নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে লাপোর্তার সামনে চারটি কঠিন শর্ত জুড়েছেন এই আর্জেন্টাইন তারকা। শর্তগুলো পূরণ হলেই বার্সায় থাকবেন মেসি!

মেসির দেওয়া শর্তগুলো হলো, কম্পিটিটিভ দল। অর্থাৎ মেসি চান আগামী মৌসুমে এমন দল তৈরি করা হোক যাতে তার ম্লান হওয়া আধিপত্য ফিরে পায় বার্সা। এই কিংবদন্তী ফুটবলারের ইচ্ছা তার দল যেন প্রতিটা ট্রফির জন্য লড়াই করতে পারে।

আর্লিং হালান্ড ও সার্জিও আগুয়েরো। মেসি নাকি ব্যক্তিগতভাবে লাপোর্তার কাছে আবেদন করেছেন, যাতে হালান্ড ও আগুয়েরোকে নিয়ে আসে ক্লাব। তার দাবি হালান্ড-আগুয়েরোকে নিতে পারলে দল লুইস সুয়ারেজের অভাব আর টের পাবে না। তরুণ ফুটবলারদের তুলে আনা। মেসির মতে লা-মাসিয়া থেকে বার্সার নতুন প্রজন্ম তৈরি করাটা খুবই জরুরি।

ফলে আনসু ফাতির মতো আরও অনেক তরুণ ফুটবলারকে সিনিয়র দলে দেখতে চান তিনি এবং দল বা ব্যক্তিগত কোনও সমস্যা হলে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে সরাসরি কথা বলতে চান মেসি। এই শর্তগুলো কী শেষমেশ মেনে নিতে পারবে লাপোর্তা? তবে জানা গেছে , বার্সার নাকি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au