খেলাধুলা

নেইমারের লালকার্ডের ম্যাচে পিএসজির হার

  • 8:44 am - April 04, 2021

নতুন সময় ডেস্ক : ইনজুরি থেকে ফিরে শুরুটা ভালো হলো না নেইমারের। ব্রাজিল তারকার লাল কার্ড দেখার দিনে তার দল প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) তাদের মাঠেই হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিলে। প্যারিসে স্থানীয় সময় শনিবার বিকেলের ম্যাচটিতে জোনাথন ডেভিডের স্কোরিং শটে ১-০ গোলে হেরেছে মাওরিসিও পচেত্তিনোর দল। শেষ দিকে তো উত্তেজনা ছড়িয়ে দুই দলই পরিণত হয় ১০ জনে। পিএসজির হয়ে লাল কার্ড দেখেন নেইমার আর লিলের হয়ে ডিফেন্ডার থিয়াগো।

এর আগে গত ডিসেম্বরে প্রথম দেখায় লিলের মাঠে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। ফলে দুই লেগ মিলিয়েও ০-১ ব্যবধানেই হেরেছে নেইমার, কিলিয়ান এমবাপ্পের দল। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও সুযোগ নষ্ট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি শিরোপাধারীরা। দুর্দান্ত নৈপূণ্যে নেইমার, এমবাপ্পেদের সামনে রীতিমত বাধার দেয়াল হয়ে ছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক মাইক মিয়াঁ।

সপ্তম মিনিটে ভালো একটি সুযোগ হারান নেইমার। বাঁ দিকের বাইলাইনের কাছে একজনকে কাটিয়ে ক্রস বাড়ান এঞ্জেল ডি মারিয়া। বক্সের সামনে ছয় গজ দূরে শুয়ে পড়ে নেইমারের নেওয়া বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।  এরপর ১৫তম মিনিটে এমবাপ্পের প্রচেষ্টাও রুখে দেন গোলরক্ষক মাইক। ফরাসি ফরোয়ার্ডের ডি-বক্সে ঢুকে নেয়া বাঁ পায়ের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান মাইক।

তবে ২০তম মিনিটে পাল্টা আক্রমণে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় লিলি। সতীর্থের পাস ডি-বক্সে পান অরক্ষিত ডেভিড। কানাডার এই ফরোয়ার্ডের ডান পায়ের জোরালো শট একজনের পায়ে লেগে জাল খুঁজে নেয়। ২৭তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় আরেকবার বেঁচে যায় সফরকারীরা। ডি-বক্সের ভেতর জটলা থেকে মোইজে কিনের নেয়া শট আবারও ঠেকিয়ে দেন মাইক।

পড়ে ৬১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেইমারের আরেকটি শট ফেরান গোলরক্ষক। তবে ৭৯তম মিনিটে এসে প্রতিপক্ষের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। পরে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিল তারকা।

এটা নিয়েই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি। তাতে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি লিলের। ৩১ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে লিলের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল পিএসজি। ফ্রেঞ্চ জায়ান্টদের থেকে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে মোনাকো।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au