আন্তর্জাতিক

বাংলাদেশ ব্যাংকসহ দেশের ২ শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা

  • 8:21 am - April 02, 2021
বাংলাদেশ ব্যাংকসহ দেশের ২ শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা

ঢাকা: বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে ‘হাফনিয়াম’ নামের একটি হ্যাকার গ্রুপ। প্রতিষ্ঠানগুলো থেকে এই হ্যাকার গোষ্ঠী বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে। এতে করে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ও বাংলাদেশ সরকারের ই-গভার্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ।

তিনি জানান, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটর করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয়। দুইশোটির বেশি প্রতিষ্ঠানের সার্ভারে মধ্যে হাফনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এ হামলা পরিচালনা করা হয়।

গতকাল বৃহস্পতিবার ‘বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইট’- এ (https://www.cirt.gov.bd/) এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

প্রতিষ্ঠানটি সাইবার নিরাপত্তা ও সংঘটনা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্য-প্রযুক্তি খাতে গৃহিত সরকারের উদ্যোগগুলোর উন্নয়ন ও বিকাশে সহযোগিতা করে।

সাইবার গুপ্তচরবৃত্তির গোষ্ঠী ‘হাফনিয়াম’ বিভিন্ন সময় বড় ধরনের হামলার হুমকি দেয়। চীন সরকারের সঙ্গে এই হ্যাকার গ্রুপটি সম্পর্কযুক্ত, এমনটি বলা হয়ে থাকে।

সাইবার হামলায় জড়িত চীনভিত্তিক ক্যাম্পেইনটি সম্প্রতি মাইক্রোসফট এক্সচেঞ্জ সফটওয়ারে শনাক্ত হয়েছে। অত্যন্ত সুকৌশলে তারা ই-মেইল চুরি করে নেয়ার পাশাপাশি কোনও উপায়ে কম্পিউটার সার্ভারে ঢুকে যায় এবং দূর থেকে সার্ভারটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

হ্যাকিংয়ে খুবই দক্ষ ও পারদর্শী এই ‘হাফনিয়াম’ গ্রুপটি এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান টার্গেট করে সাইবার হামলা চালিয়েছিল।

হ্যাকার গ্রুপটি মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বলেও জানান তারেক এম বরকতউল্লাহ।

তিনি বলেন, ‘হামলার শিকার প্রতিষ্ঠানগুলোয় এটা কীভাবে রিকভার বা শুদ্ধিকরণ করা যায়, সে বিষয়ে আমরা বিস্তারিত রিপোর্ট দিয়েছি। যাতে সবাই ওই রিপোর্ট দেখে সার্ভারগুলোকে রিস্টোর করতে পারে এবং হ্যাকারদের হামলা থেকে মুক্ত থাকতে পারে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au