খেলাধুলা

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পর্তুগালের

  • 8:20 am - March 31, 2021

নতুন সময় ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। প্রথমে পিছিয়ে পড়া পর্তুগালকে ম্যাচে ফেরায় জোতা। তারপর রোনালদো ও পালিনিয়ার গেলে এগিয়ে যায় ফের্নান্দো সান্তোসের দল। তবে ম্যাচের শেষ দিকে গোল না দেয়ায় রেফারির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রোনালদো। এক পর্যায়ে আর্ম ব্যান্ড ছুড়ে মাঠ থেকে বেরিয়েও যান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। গেরসন রদ্রিগেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন দিয়োগো জোতা। পরে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও পালিনিয়া। এনিয়ে ৩ ম্যাচের দুটিতে জয় একটি ড্রতে পয়েন্ট টেবিলের শীর্ষে পর্তুগাল। ম্যাচের শুরুর দিকে বেশ কয়েকবার আক্রমণে গিয়েছিল পর্তুগাল। রোনালদোদের কয়েকটি শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক মরিস।

তবে বিপরীত স্রোতে গিয়ে চমক দেখায় লুক্সেমবার্গ। ২৯তম মিনিটের সময় সতীর্থের ক্রসে মাথা লাগিয়ে পর্তুগালের জালে বল পাঠান ফরোয়ার্ড রদ্রিগেস। তবে বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরে সফরকারীরা। পেদ্রো নেতোর ক্রস লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড জোতা। ১-১ সমতায় বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধে ফিরেই দলকে এগিয়ে নেন রোনালদো।

৫০তম মিনিটে নিখুঁত ভলিতে লক্ষ্য ভেদ করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। এটি জাতীয় দলের হয়ে ১০৩তম গোল ৩৬ বছর বয়সী রোনালদোর। ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান পালিনিয়া। নেতোর নেয়া কর্নারের শর্ট হেডে জালে ঝড়ান পালিনিয়া। এটি জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় সান্তোসের দল। ম্যাচের শেষ দিকে বল গোললাইন পেরিয়ে গেলেও রেফারি গোল না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রোনালদো।

শেষ বাঁশি বাজার আগে আর্ম ব্যান্ড ছুড়ে মাঠ থেকে বেরিয়ে যায় সিআরসেভেন। আর ম্যাচে ভিএআর না থাকায় অসন্তোষ প্রকাশ করেন পর্তুগাল কোচ। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সার্বিয়া। তিনে আছে লুক্সেমবার্গ, তাদের পয়েন্ট ৩।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au