খেলাধুলা

১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৭১

  • 8:58 am - March 30, 2021

নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ফিল্ডিংয়ে ভুল অব্যহত। সঙ্গে বোলারদের লাইন-লেংথের ভুলের ফায়দা কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচেও রানের বন্যা বইয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে অনেকটাই কঠিন, ১৬ ওভারে ১৭১।  এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মাহমুদউল্লাহ রিয়াদ। মুস্তাফিজুর রহমানের বদলে তাসকিন আহমেদকে একাদশে নিয়ে মাঠে নামে টাইগাররা।

বোলিংয়ে প্রথম টি-টোয়েন্টির মতো এ ম্যাচেও নতুন বল তুলে দেওয়া নাসুম আহমেদের হাতে। শুরুতে নাসুম ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়ন্ত্রিত বোলিং করেন। ইনিংসের চতুর্থ ওভারে তাসকিন আহমেদকে ছক্কা মেরে তাকে স্বাগত জানান ফিন অ্যালেন। পরের বলেই অ্যালেনের সহজ ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি অ্যালেন।

ঐ ওভারের শেষ বলেই তাসকিনের দ্রুত গতির এক ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করে অ্যালেন (১০ বলে ১৭) ধরা পড়েন মোহাম্মদ নাঈম শেখের হাতে। এক ওভার পরেই মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফউদ্দিনের বলে ফাইন লেগে খেলতে গিয়ে তাসকিনকে ক্যাচ দেন গাপটিল (১৮ বলে ২১)। তাসকিন এত অসাধারণ এক ক্যাচ নেন যা রীতিমতো অবাক করে দেয় গাপটিলকে।

পরের ওভারের প্রথম বলেই শরিফুল ইসলামের বাড়তি বাউন্স সামাল না দিতে পেরে ডেভন কনওয়ে (৯ বলে ১৫) ক্যাচ তুলে দেন মোহাম্মদ মিঠুনের হাতে। ফলে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। দেখেশুনে ব্যাটিং করে সেই চাপ সামাল দেন উইল ইয়ং আর গ্লেন ফিলিপ্স। তবে একের পর এক বাউন্ডারি মেরে দলের রানের চাকা সচল রাখেন গ্লেন ফিলিপ্স। তাদের ৩৯ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান।

১৭ বলে ১৪ রান করে মেহেদীর বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে যান ইয়ং। অপর প্রান্তে অব্যহত থাকে গ্লেন ফিলিপ্সের ঝড়। মাঝে বৃষ্টি এসে বাধা দেয়। এরপর হাত খুলে খেলা শুরু করেন গ্লেন ফিলিপ্স। অপর প্রান্তে মার্ক চ্যাপম্যান মেহেদীর বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান (৮ বলে ৭)। এরপর ড্যারিল মিচেলকে নিয়ে এগিয়ে যান ফিলিপ্স। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে রান দ্রুতগতিতে বাড়তে থাকে।

বাজে ফিল্ডিং আর ফুলটস ও হাফ-ভলি লেংথের বল করে সেই রান বাড়ানোর কাজটা নিউজিল্যান্ডের সহজ করে দেয় বাংলাদেশের বোলাররা। প্রথমবার বৃষ্টির বাধার পর ৩৩ বল খেলে ৭১ রান যোগ করে নিউজিল্যান্ড।  ১৮ তম ওভারে ফের বৃষ্টি আসে। এরপর বৃষ্টি না থামায় নিউজিল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানা হয় ও বাংলাদেশের ইনিংস থেকে চার ওভার কমিয়ে ১৭১ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au