খেলাধুলা

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • 4:14 pm - March 26, 2021

নতুন সময় ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রান পাহাড়ে চাপা পড়ে নিউজিল্যান্ডের কাছে ১৬৪ রানের বিশাল পরাজয় বরণ করেছে বাংলাদেশ। একইসঙ্গে তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হলো তামিম ইকবালের দল।

ওয়েলিংটনে শুক্রবার (২৬ মার্চ) টস জিতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে কিউইরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ৩১৮ রান। দলের পক্ষে এদিন শতক হাঁকান ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল।

দলীয় ৫৭ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে কিছুটা চাপ সৃষ্টি করেছিলেন রুবেল হোসেন, তাসকিন আহমেদরা। ভালো করতে পারেননি অধিনায়ক টম ল্যাথামও। তবে প্রতিরোধ গড়ে তোলেন কনওয়ে ও মিচেল।

১২০ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১৫৯ রানের অনবদ্য জুটি গড়েন কনওয়ে ও মিচেল। ১৭টি চারের সহায়তায় ১১০ বলে ১২৬ রান করে ক্ষান্ত হন কনওয়ে। তবে শতরান তুলে নিয়ে অপরাজিত ছিলেন মিচেল।

৮টি চার ও ২টি ছক্কায় তিন অঙ্কে পৌঁছাতে মোকাবেলা করতে হয়েছে ৯২টি বল। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট শিকার করে সফল বোলার ছিলেন রুবেল হোসেন, যদিও খরচ করেছেন ওভারপ্রতি ৭ রান করে। একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

এদিকে, এত বিশাল রান তাড়া করে নিউজিল্যান্ডে জিততে পারেনি কোনও দল। তাই বাংলাদেশকে জিততে হলে গড়তে হতো রেকর্ড। তবে ব্যাট করতে নেমে উল্টো পরাজয়ের ব্যবধানের রেকর্ডই গড়েছে টাইগাররা।

জবাব দিতে নেমে দলীয় মাত্র ১০ রানেই অধিনায়ক তামিম ইকবালকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। তামিম ১, সৌম্য সরকার ১, মোহাম্মদ মিঠুন ৬, মেহেদী হাসান মিরাজ ০, শেখ মেহেদী হাসান ৩ রান করে সাজঘরে ফেরেন। আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা মিঠুন এদিন ৬ রান করতে খরচ করেছেন ৩৯ বল।

একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদই প্রতিরোধের চেষ্টা গড়ে দলের পরাজয়ই এড়িয়েছেন শুধু। নবম উইকেটে রুবেল হসেনের সাথে ৫২ রানের জুটি গড়েন রিয়াদ, পূর্ণ করেন নিজের ২৩তম অর্ধশতক। শেষপর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ বলে ৭৬ রান আসে রিয়াদের ব্যাট থেকে। ধ্বংসস্তূপে একা মাথা তুলে দাঁড়ালেও ১৫৪ রানে অলআউট হয়ে যায় দল। অন্যান্যদের মধ্যে মুশফিকুর রহিম ৪৪ বলে ২১ ও লিটন দাস ২১ বলে ২১ রান করেন।

কিউইদের পক্ষে জিমি নিশাম একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে ধ্বংসলীলা চালান বাংলাদেশ ইনিংসে। এছাড়া ম্যাট হেনরি ৪টি উইকেট শিকার করেন। আর বাকি উইকেটটি নিজের করে নেন কাইল জেমিসন। তবে ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার একাই পকেটে পুরেছেন ডেভন কনওয়ে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au