অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
ঢাকা: মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ইতোমধ্যে ব্যাপক কর্মকান্ড শুরু করেছে। করোনা ভাইরাস ক্রান্তিকালে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে। নিজের দীর্ঘদিনের সঙ্গী ব্রেসলেট নিলামে বিক্রি থেকে ৪২ লাখ টাকা আর্ত-মানবতার সেবায় খরচ করার ঘোষনা দিয়েছেন।
সাকিব আল হাসান ফাউন্ডেশন সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পেয়েছে ব্যাপক সাড়া। তার সঙ্গে বিশ্বকাপে যে ব্যাট দিয়ে ৬০৬ রান করেছেন, সেই ব্যাটটি নিলামে ২০ লাখ টাকা বিক্রি করে সেই অর্থ দিয়ে কোভিড-১৯ এর চিকিৎসা সহায়তা এবং দুঃস্থদের খাদ্য সহায়তার ঘোষনা দিয়েছেন।
মাশরাফি,সাকিবের এই মহৎ উদ্যেগে ব্যাপক সাড়া দেখে মুশফিকুর রহিম তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দেড় দশক (১৫ বছর) পূর্তি উপলক্ষ্যে মুশফিকুর রহিম ১৫ ফাউন্ডেশন ( এম আর ১৫) গঠনের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন। জার্সি নম্বর ১৫ তার।
সে কারনেই নিজের নামের সঙ্গে ১৫ যুক্ত করে ফাউন্ডেশন গঠন করেছেন। গত মঙ্গবলবার (২৬ মে) রাতে নিজের ফেসবুক পেজে এই ঘোষনা দিয়েছেন মুশফিকুর রহিম-‘এখন এমন একটি সময়, যেখানে আমার মনে হয় আপনাদেরকে প্রতিদান দেওয়ার অনেক কিছুই আছে। সেজন্যই আমি কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। প্রথম পদক্ষেপ হচ্ছে, আমার স্বপ্নের ‘এমআর ১৫’ ফাউন্ডেশন গড়ে তোলা। আপনারা জেনে খুশি হবেন, খুব শিগগিরই আমি এটি শুরু করতে যাচ্ছি।”
জাতীয় দলে মুশফিকের জার্সি নম্বর ১৫। নিজের নাম আর জার্সি নম্বরের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে ফাউন্ডেশনের নাম।এরপরই মুশফিক জানালেন ভক্তদের জন্য চমকের কথা।
সম্প্রতি করোনা ভাইরাস ক্রান্তিকালে দুঃস্থদের পাশে দাঁড়াতে দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলে তা ১৭ লাখ টাকায় বিক্রি করেছেন পাকিস্তান লিজেন্ডারি শহীদ আফ্রিদির কাছে। সেই বিক্রিত অর্থ দিয়ে ব্যাপকভাবে আর্ত মানবতার সেবায় কাজ করবে এম আর ১৫ ফাউন্ডেশন। তা জানিয়ে দিয়েছেন ৩৭৪ টি আন্তর্জাতিক ম্যাচে ১১৮৬৯ রান এবং ৩৯৭ ডিসমিসালের মালিক।
তবে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার দিনে সারপ্রাইজ ঘোষনা দিয়েছেন তিনি। ফাউন্ডেশনের জন্য লোগো আহ্বান করেছেন তিনি। নির্বাচিত ৫ জনকে পাঁচ তারা হোটেলে পাবেন মুশফিকুর রহিমের সঙ্গে ডিনারের সুযোগ। সেরা লোগো নির্মাতা পাবেন মুশফিকুরের লোগো সম্বলিত জার্সি। নিজেই তা ফেসবুক পেজে দিয়েছেন জানিয়ে-‘আপনাদের জন্য যে সারপ্রাইজটি আমি দিতে চাই, সেটি হলো ‘এমআর ১৫’ ফাউন্ডেশনের জন্য লোগো ডিজাইন করে আমার কাছে পাঠিয়ে দিন। আমি নিজে সেরা পাঁচজনকে বাছাই করব। তারা আমার সঙ্গে ঢাকার কোনো ফাইভ স্টার হোটেলে ডিনার করার সুযোগ পাবেন, করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে। পাঁচ জনের মধ্যে সেরা হবেন যিনি, তিনি পাবেন আমার অটোগ্রাফসহ একটি জার্সি। সেই লোগোই ব্যবহার করা হবে আমার ফাউন্ডেশনে ও সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে।’
লোগোর ডিজাইন কোথায়, কিভাবে ও কত দিনের মধ্যে পাঠাতে হবে, তা শিগগিরই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au