খেলাধুলা

আইপিএলের কারণেই র‌্যাংকিংয়ে ইংল্যান্ড এক নম্বরে!

  • 7:42 am - March 14, 2021

নতুন সময় ডেস্ক : আইসিসি র‌্যাংকিংয়ে এক নম্বরে অবস্থান করছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও এখন শীর্ষে এইউন মরগানের দল। আইপিএলের কারণেই নাকি সীমিত ওভারের ফরম্যাটে ইংল্যান্ড এমন সাফল্য পেয়েছে।  ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলি জাইলসের ভাষ্য এমনই। তার মতে, আইপিএলের কারণেই ইংল্যান্ড এখন এক নম্বর দল।

ইংলিশ তারকাদের আইপিএলে অংশ নেওয়া নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডে আলোচনা-সমালোচনা চলছে। কয়েকজন সাবেক তারকার অভিযোগ, আইপিএল খেলায় বেশি মনোযোগী হওয়ায় জাতীয় দলের খেলায় আগ্রহ হারিয়ে ফেলছেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে— আইপিএলে খেলার কারণে এবার গ্রীষ্মে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে নাও খেলতে পারেন ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার।

অথচ এসব খেলোয়াড় গত বছর আইপিএলে টানা খেলেছেন এবং এবারও খেলবেন। বিষয়টি সামনে রেখে ইংলিশ গ্রেট জিওফ বয়কট বলেছেন, জাতীয় দল রেখে আইপিএল খেললে ক্রিকেটারদের বেতন কেটে রাখা উচিত। কিন্তু সেদিকে কান না দিয়ে ইংলিশ তারকাদের আইপিএল খেলায় আরও উৎসাহ জোগালেন জাইলস। স্কাই স্পোর্টসে সাবেক ব্যাটসম্যান রবার্ট কি ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনের সঙ্গে ‘দা হুসেইন অ্যান্ড কি ক্রিকেট শো’-তে জাইলস তার যুক্তি তুলে ধরেন।

বলেন, ‘আইপিএল থেকে আমরা দারুণভাবে লাভবান হয়েছি। আইপিএলে খেলার কারণে সাদা বলের দুই সংস্করণেই আমরা এখন এক নম্বর। আগে আমাদের ক্রিকেটারদের জন্য আইপিএলের অভিজ্ঞতা নেওয়া কঠিন ছিল। সুযোগ পেত না। এখন আমাদের সব ক্রিকেটারের সেখানে প্রবল চাহিদা এবং এটিই সম্ভবত বড় একটি কারণ— সীমিত ওভারের সংস্করণে আমরা শীর্ষে।

বর্তমানের জাতীয় দল থেকে সম্ভবত ১২ থেকে ১৬ জন আইপিএলে খেলছে। ’ আইপিএলের কারণে ইংল্যান্ডের টেস্ট খেলতে না পারার বিষয়ে জাইলস বলেন, ‘আইপিএলে খেলার ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে আমরা একমত হয়েছিলাম। নিউজিল্যান্ডের বিপক্ষের দুটি টেস্ট যোগ হয়েছে পরে। আগের সূচিতে ছিল না।  তাই আমরা একমত হয়েছি যে, ক্রিকেটাররা আইপিএল খেলবে।

তবে আমরা ক্রিকেটারদের বলেছি— জাতীয় দলের সূচি নিয়ে সবসময় সতর্ক থাকতে ও ভাবতে। তাদের নির্দেশনা দিইনি আমরা। আমরা তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। ’ তথ্যসূত্র: দ্য হিন্দু

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au