খেলাধুলা

মেয়ের বিয়ে দিচ্ছেন শহীদ আফ্রিদি, জামাই শাহীন আফ্রিদি

  • 9:19 am - March 07, 2021

নতুন সময় ডেস্ক :  ২০১৮ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শাহীন শাহ আফ্রিদি। খুব অল্প দিনের মধ্যেই পাকিস্তান দলের অন্যতম সদস্য হয়ে উঠেছেন তিনি। তরুন এই পেস বোলারের নামের সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মিল থাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয় ক্রিকেট ভক্তদের মধ্যে।

প্রথমে অনেকেই মনে করেছিলেন এই দুইজন ক্রিকেট তারকার মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক আছে। কিন্তু না, এতদিন পর্যন্ত দুই আফ্রিদির মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক ছিল না। তবে এবার সেটা হতে যাচ্ছে। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসার বিয়ে হচ্ছে তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদির সঙ্গে।

সেই হিসাবে শাহীন শাহ আফ্রিদির শ্বশুর হতে চলেছেন শহীদ আফ্রিদি। আফ্রিদির পাঁচ মেয়ে রয়েছে। এদের মধ্যে আকসা সবার বড়। আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির বয়স এখন ২০। পাকিস্তান জাতীয় দল মাতানো শাহীনেরও এখন একই বয়স। দুইজনের গোত্রও একই। দুই পক্ষের পরিবারের সম্মতিতে তাই ঠিক করা হয়েছে বিয়ে। বিয়ে অবশ্য এখন হবে না।

বর্তমানে শাহীন দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন আর আকসা পড়ালেখা করছেন। দুজনই নিজ নিজ ক্ষেত্রে মনোযোগী। তাই পড়ালেখা সম্পন্ন হওয়ার পর শাহীনের ঘরের বউ হয়ে যাবেন আকসা। তার আগে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে রাখা হবে।

প্রসঙ্গত, পাকিস্তানের জার্সিতে শাহীন শাহ আফ্রিদি এ পর্যন্ত ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন সুদর্শন এ পেসার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au