সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে (শূন্য পদে) উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ পর্যন্ত ৮০ শতাংশ ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মো: জুলফিকার আলীটিউবওয়েল প্রতিক নিয়ে ১৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল হোসেন মোরগ প্রতিক নিয়ে পান১১১১ ভোট। অপর দুই প্রার্থী মোঃ ইসমাইল হক ফুটবল প্রতিকে ১৯১ ভোট এবং তালা প্রতিক নিয়ে আব্দুল করিম পান ৫৫৮ ভোট।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান জানান, শাহাবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শুন্যপদে সাধারণ আসনে শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে । এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪হাজার ৪ জন ভোটারের মধ্যে ভোটারাধিকার প্রয়োগ করেন ৩২২৬জন। ভোটের ফলাফলের ব্যাপারে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই ওয়ার্ডের সদস্য মো.বারিউল ইসলাম ডাবলু মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।