ধর্ম

ফেনীর সোনাগাজীতে বায়তুল আমান জামে মসজিদ উদ্বোধন

  • 7:08 am - February 27, 2021

ফেনী প্রতিনিধি : ফেনী সোনাগাজী উপজেলার নবাবপুর ও আমিরাবাদ ইউনিয়নের মধ্যবর্তীস্থান মোবারকঘোনা এলাকায় বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(২৬ ফেব্রুয়ারী) বিকেলে আছরের নামাজ আদায়ের মাধ্যমে বায়তুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন হয়। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে নামাজে ইমামতি করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

চিত্র সাংবাদিক মুহাম্মদ দুলাল তালুকদারের সঞ্চালনায় ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুর নবীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইয়াসির আরাফাত রুবেল।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৮নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আসাদুজ্জামান দারা, ফেনী প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বাসস’র ফেনী প্রতিনিধি আরিফুল আমিন রেজভি, সময় টেলিভিশনের প্রতিবেদক আতিয়ার সজল, দৈনিক মানবজমিন’র ফেনী প্রতিনিধি নাজমুল হক শামিম, মসজিদের ইমাম হাফেজ মোঃ আল আমিন, বাংলাদেশ ফটো জার্ণালিষ্ট এসোসিয়েশন ফেনীর সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, সভাপতি জুলহাস তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদক তারেক মজুমদার, দৈনিক অজেয় বাংলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রেস ক্লাবের সহযোগী সদস্য নজরুল ইসলাম সোহাগ, নাজিম উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক রিমন প্রমুখ।

উলেক্ষ্য, মোবারকঘোনা এলাকায় বায়তুল আমান জামে মসজিদটি অত্যান্ত জারাজীর্ণ ও ছোট পরিসরে মাটির ঘরে টিনেরচালা ও বেড়ায় পরিবেষ্টিত মসজিদ ছিলো। যাতে স্থানীয় জনগনের নামাজের স্থান সংকুলান হতোনা।

মানবিক ব্যাক্তি সাপ্তাহিক হকার্স পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক অজেয় বাংলার শহর প্রতিনিধি, ইয়াসির আরাফাত রুবেল এবং ডিবিসি নিউজ’র চিত্র সাংবাদিক মুহাম্মদ দুলাল তালুকদার মসজিদের সমস্যা অবগত হয়ে স্বেচ্ছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে একটি পোষ্ট করেন। এতে দেশ ও প্রবাসীগন এগিয়ে আসেন এবং মসজিদ নির্মানে সহয়তার হাত বাড়িয়ে দেন।

দুই মাস বিশ দিনে মসজিদ ফান্ডের মাত্র ৬৩০ টাকা হাতে নিয়ে মানুষের সাহায্যে প্রায় ৯ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় জনগণের দানকৃত ২৬ শতক ভূমির উপর ৪৫ ফুট দৈর্ঘ ও ৪২ ফুট প্রস্থ দৃষ্টিনন্দণ বায়তুল আমান জামে মসজিদটি পূনঃনির্মিত হয়।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au