ঘটনা প্রবাহ

জয়পুরহাটে হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছে বাবা-মা, শিশুর মৃত্যু

  • 9:59 am - February 22, 2021

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হাসপাতালে  নবজাতক ছেলে সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে শিশুটির মা-বাবা ও পরিবারের সদস্যরা। ভর্তির পরে ওই শিশুটির মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ৮ টার দিকে বাবু নামে ৪ দিনের এক নবজাতক
ও তার মাকে সাথে নিয়ে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সাগর পরিচয় দিয়ে এক ব্যক্তি
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। ওই নবজাতককে হাসপাতালে রেখে
চিকিৎসা দেওয়া হচ্ছিল। এক পযার্য়ে রাতের কোন এক সময় বাবা-মা তাকে রেখে পালিয়ে যায়।

পরে ভোর রাতে ওই শিশুটির মৃত্যু হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আরএমও ডাঃ খন্দকার মিজানুর রহমান বলেন, নবজাতককে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। কোনো এক সুযোগে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান শিশুটির বাবা-মা। ভোর রাতে শিশুটি মারা যায়। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের নজরে এলে তাদের খোঁজ শুরু করা হয়।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি জয়পুরহাট থানা-পুলিশকে জানানো হয়।
জয়পুরহাট থানার এসআই শামিদুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি
এবং বিষয়টি তদন্ত করতেছি। তার বাবা-মাকে শনাক্ত করা চেষ্টা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au