খেলাধুলা

মোনাকোর কাছে হার পিএসজির

  • 7:07 am - February 22, 2021

নতুন সময় ডেস্ক : আগের ম্যাচে বার্সেলোনাকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া পিএসজিকে মাটিতে নামালো মোনাকো। দুই অর্ধের দুই গোলে ফরাসি চ্যাম্পিয়নদের হারিয়েছে তারা। লিগ ওয়ানের প্রথম দেখায়ও পিএসজির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জিতেছিল মোনাকো। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে পিএসজির মাঠে ২-০ গোলে জিতেছে মোনাকো। সোফিয়ানে দিয়ুপ সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গিসের্মো মারিপান।

এদিন পিএসজি বল দখল ও আক্রমণে অনেক এগিয়ে ছিল কিন্তু ভাঙতে পারেনি মোনাকোর রক্ষণ। নেইমার, ডি মারিয়ার অভাব প্রবলভাবেই অনুভব করেছে পিএসজি। মাউরো ইকার্দি, মোইজে ছিলেন নিজেদের ছায়া হয়ে। আর বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে ছিলেন বিবর্ণ।

ম্যাচে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় মোনাকো। বাঁ দিক থেকে কাইও হেনরিকের ক্রসে হেডে বল পায় দিয়ুপ। খুব কাছ থেকে  বাকিটা সারেন ফরাসি এই মিডফিল্ডার। শুরুতেই পিছিয়ে পড়া পিএসজি প্রথমার্ধের তিন চেষ্টার একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় মোনাকো। ডি-বক্সে আলগা বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মারিপান। ম্যাচে অনেকগুলো সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পিএসজি। ৭৭তম মিনিটে ম্যাচে পিএসজির সেরা সুযোগ হাতছাড়া করেন কিন। গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।

বাকি সময়েও জাল অক্ষত রেখে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মোনাকো। এই ম্যাচ হারলেও তিন নম্বরেই রয়ে গেল পিএসজি। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। আর ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোনাকো।  ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। দুই নম্বরে আছে অলিম্পিক লিঁও, তাদের পয়েন্ট ৫৫।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au