জাতীয়

আজ চুড়িহাট্টা ট্র্যাজেডির দুই বছর

  • 8:08 am - February 20, 2021
আজ চুড়িহাট্টা ট্র্যাজেডির দুই বছর

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের দুই বছর আজ। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সেখানকার ওয়াহেদ ম্যানশন থেকে আশপাশে আগুন ছড়িয়ে ৭১ জন মারা যান। দুই বছর আগের ক্ষত এখনও অনেকের কাছে ‘অক্ষত’। তবে ওইদিন বেঁচে যাওয়া ব্যক্তিরা পোড়া স্মৃতি নিয়ে এখনও কাঁদেন। তারা ওই দিনের স্মৃতি ভুলতে পারেন না।

চুড়িহাট্টা মোড়ে চারতলা ওয়াহেদ ম্যানশন। ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকে আগুন ছড়িয়ে পড়ছিল। পাশের ভবনগুলোয় থাকা রাসায়নিক দ্রব্য, প্লাস্টিক আর পারফিউমের দোকান থেকে গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ১৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছিল। ঘটনাস্থলেই লাশ হন ৬৭ জন। পরে মৃতের সংখ্যা দাঁড়ায় ৭১ জনে।

চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের সামনে এখনো ঝুলছে সেই অগ্নিকাণ্ড স্মরণ করে ব্যানার। গতকাল (১৯ ফেব্রুয়ারি) সেখানে গেলে স্থানীয় বাসিন্দা মো. আবদুল করিম বাবুল বলেন, সেই দিনের কথা মনে হলে গা শিউরে ওঠে। দৌড়েও মানুষ রক্ষা পায়নি। মানুষ পোড়ে কয়লার মতো কালো হয়েছিল।

সেদিন ৭১ জনের মধ্যে মাসুদ রানা ও মাহবুবুর রহমান রাজুও মারা যান। দুই ছেলেকে হারিয়ে তাদের বাবা শাহবুল্লাহ এখন বেঁচে আছেন শুধু স্মৃতি নিয়ে। তার মতো সেদিন স্বজন হারানো ব্যক্তিরা শুধু স্মৃতি নিয়েই বেঁচে আছেন।

পুরান ঢাকার শুধু চুড়িহাট্টা নয় নিমতলীসহ আশেপাশে ঝুঁকিপূর্ণ রসায়নিকের মজুদ এখনও আছে। বিকল্প জায়গা না পাওয়ায় রাসায়নিকের কারখানা স্থানান্তর করা হচ্ছে না।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পুরান ঢাকার সব অবৈধ কারখানার তালিকা করছে। আগামী ছয় মাসের মধ্যে এসব অবৈধ রাসায়নিক কারখানা সরানোর পরিকল্পনা করা হয়েছে।

তথ্যানুসারে, পুরান ঢাকায় ২৫ হাজার কেমিকেল গোডাউন আছে। এর মধ্যে মাত্র আড়াই হাজার বৈধ। ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জন মারা যান। রাসায়নিক গুদাম না সরানোয় চুড়িহাট্টায় দুই বছর আগে ৭১ জন মারা যান।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ২৮ নম্বর ওয়ার্ডের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস। স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au