রাজনীতি

রাজশাহী বারের নির্বাচনে আওয়ামীপন্থীদের প্যানেল ঘোষণা

  • 8:20 am - February 17, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেল গঠন উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বার অ্যাসোসিয়েশন ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামীপন্থী প্যানেল ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্যানেল ঘোষণা করেন মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় মেয়র বলেন, নির্বাচনে বিজয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলে আশা করি।

মেয়র আরও বলেন, বহুতল বার ভবন নির্মাণ কাজ থমকে আছে। করোনার কারণে প্রকল্পের অর্থ কম ছাড়া হচ্ছে। রাজশাহী অ্যাডভোকেট বার ভবন নির্মাণ কাজ শুরুর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ঘোষণা করা হয়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী হলেন অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সহ-সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আসির উদ্দিন,

অ্যাডভোকেট শফিকুল ইসলাম রেন্টু ও অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্জ, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক (সাধারণ) প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক মিন্টু। সম্পাদক হিসাব প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সম্পাদক লাইব্রেরি প্রার্থী অ্যাডভোকেট বাবুল হোসেন বাবুল, সম্পাদক অডিট প্রার্থী অ্যাডভোকেট সালাউদ্দিন সেলিম,

সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান বাদশা, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার প্রার্থী অ্যাডভোকেট মাজেদুল আলম শিবলী, সদস্য প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মুঞ্জুর জামান মুকুল, অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু, অ্যাডভোকেট মলয় কুমার ঘোষ, অ্যাডভোকেট আতিকুল আলম সাগর, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট সুমা খাতুন, অ্যাডভোকেট রকিবুল হাসান রোকন, অ্যাডভোকেট রেজাউল হক ও অ্যাডভোকেট আব্দুর রহমান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au