বিনোদন

কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নোবেল

  • 8:23 pm - May 23, 2020
কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নোবেল

ঢাকা; গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের লিজেন্ডদের নিয়ে মন্তব্যের পাশাপাশি একের পর এক কটুপ্রায় পোস্ট করেছেন ‘সারেগামাপা-২০১৯’ এর দ্বিতীয় রানার্সআপ মাঈনুল আহসান নোবেল। সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে আপত্তিকর পোস্ট করেন। অবশেষে কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

শনিবার (২৩ মে) নোবেলের এমন ধৃষ্টতাপূর্ণ ফেসবুকে পোস্টের জন্য পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটর (সিটিটিসি) এডিসি নাজমুল ইসলাম নিজের ব্যক্তিগত প্রোফাইলে একটি পোস্ট করেন। তিনি ওই পোস্টে লেখেন, নোবেলম্যান! আপনার পেজের অনেক পোস্ট দেখলাম। দেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কাছ থেকে অনেকেই অনেকভাবে শেখে। আমি একজন সাইবার কপ হিসেবে আশা করি যে, আপনি আপনার পোস্টের মাধ্যমে সাইবার নীতি মেনে এ দেশের একজন সম্মানিত ব্যক্তি ও গুণীজন হিসেবে সাইবার রিজিলিয়েন্ট সমাজ বিনির্মানে প্রত্যক্ষ ভূমিকা রাখবেন। আপনি ভাল থাকুন!

এডিসির এমন স্ট্যাটাসের এক ঘন্টা পরই নোবেল ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে নোবেল লেখেন, আমি অত্যান্ত দুঃখিত নাজমুল স্যার। আমি কাউকে আপত্তি করে পোস্ট করেনি। মূলত আমার নতুন গান ‘তামাশা’ মুক্তি উপলক্ষে দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য এই পোস্ট দিয়েছি। তবে আমি দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি।

এর আগে গত ১৯ মে হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজেন্ড শিল্পীদের অপমান করে স্ট্যাটাস পোস্ট করে নেতিবাচকভাবে আলোচনায় আসেন দুটি মৌলিক গান গাওয়া এই শিল্পী। এরপর থেকে একের পর এক স্ট্যাটাসের মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় জি বাংলা চ্যানেলে এদেশের কিংবদন্তি শিল্পীদের গাওয়া বেশকিছু গান কাভার করে রিয়েলিটি শোতে শুনিয়েছিলেন। সেখান থেকেই আলোচনায় আসেন তিনি। এরপর একের পর এক মন্তব্য করায় বেশ সমালোচিত হন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au