খেলাধুলা

ফেনীর নেয়ামতপুর ভূঁঞা বাড়ী ক্রিকেট কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • 5:38 pm - February 13, 2021

ফেনী প্রতিনিধি : ফেনীর লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর ভূঁইয়া বাড়ী কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম অফ টঙ্গীর পাড়া ও মীরসরাই সততা সংঘ। টিম অফ টঙ্গীর পাড়া টসে জিতে প্রথমে ব্যাটিং এ নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৬ রান করে। জবাবে মীরসরাই সততা সংঘ ১২ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১১২ রান করে পরাজিত হয়।

টিম অফ টঙ্গীর পাড়া ১০৪ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৩৪ বলে ১০০ রান করে টিম অফ টঙ্গীর পাড়ার খেলোয়াড় ইমরান ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

একই দিন সন্ধ্যায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড চট্রগ্রামের সহকারি ব্যবস্থাপক নুরুল আবসার ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আখতার হোসেন মুন্সী।

নেয়ামতপুর রিয়েল মাদ্রিদ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সায়েদ উল্ল্যাহ আপেলের সার্বিক পরিচালনায় ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড নোয়াখালী বেগমগঞ্জ শাখার অফিসার মনসুর আলম ভূঁঞা বাপ্পির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম,চট্রগ্রাম জর্জ কোর্টের এডভোকেট ইব্রাহিম পাটোয়ারি পলাশ,

লেমুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম দাউদ,বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হোসেন ও মাস্টার জালাল আহম্মদ, এনা ট্রান্সপোর্ট এজেন্সীর জেনারেল ম্যানেজার আবু হাসান চৌধুরী,প্রবাসী আইয়ুব খান। এতে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য শাওন, রিকা, রাখি, আলভি, ফয়সাল, সম্রাট, পাবেল, নাহিদ প্রমুখ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au