খেলাধুলা

সিলভার ব্যাটে তিনশ ছাড়াল সফরকারীরা

  • 6:34 am - February 12, 2021

নতুন সময় ডেস্ক : রিভিউ হারানোর মধ্যদিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ ক্যারিবিয়দের দেয়াল ভাঙতে ঘাম ঝরাচ্ছেন। বিদায় নিয়েছেন শতক ছুঁতে যাওয়া এনক্রুমাহ বোনার। তবে জসুয়া ডা সিলভার ব্যাটে ভর করে তিনশ ছাড়িয়েছে সফরকারীরা। ম্যাচের যে পরিস্থিতি তাতে রানের পাহাড় টপকানো লাগতে পারে টাইগারদের। গতকালের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বেশ সতর্ক থেকেই ব্যাট চালাচ্ছেন সফরকারীরা।

একের পর এক ব্রেক থ্রোতেও ভাঙা যাচ্ছেনা ক্যারিবিয়দের দেয়াল। যদিও দলীয় ২৬৬ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে শান্তর হাতে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছেন বোনার (৯০)। মাঠ ছাড়ার আগে ৭ বাউন্ডারিতে ৯০ রান করেন ক্যারিবিয় এই ব্যাটসম্যান। তবে তার বিদায়ের পরও এখনও চালকের আসনে সফরকারীরা। সিলভার ব্যাটিং দৃঢ়তায় ইতিমধ্যে তিনশ ছাড়িয়েছে তারা। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান।

ক্রিজে ৭০ রানে সিলভা ও আলজারি জোসিপ ৩৪ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে আজ ব্যাটিংয়ে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের পর এই ম্যাচেও ক্যারিবিয়দের আশার ভরসায় পরিণত হন এনক্রুমাহ বোনার। গতকালই তুলে নেন অর্ধশতক। তবে আজ শতক ছোঁয়ার আগে বিদায় নিতে হয়েছে মেহেদীর শিকার হয়ে।

বৃহস্পতিবার প্রথম দিনের প্রথম সেশনে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৮৪ রানে ওয়েস্ট ইন্ডজের মাত্র ১টি উইকেট তুলে নিতে পারে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় মমিনুল হকের দল। ৬২ রানের বিনিময়েই ফিরিয়ে দেয় সফরকারীদের ৩ ব্যাটসম্যানকে। ওপেনিং জুটিতে ক্রেইগ ব্রাথওয়েট এবং জন ক্যাম্পবেল ৬৬ রান যোগ করেন। এরপর বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম।

এই বাঁহাতি অর্থোডক্স স্পিনারের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। ৬৮ বলের মোকাবেলায় ৫ চার এবং ১টি মাত্র ছয়ের সাহায্যে ৩৬ রান করেন ক্যারিবীয় বাঁহাতি হার্ডহিটার। এরপর লাঞ্চ থেকে ফিরে শাইনি মুসেলের উইকেট তুলে নেন চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে থাকা রাহী। কিছুক্ষণ পর সৌম্যের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিফটি হাতছাড়া করেন সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

দ্বিতীয় সেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগে চট্টগ্রাম টেস্টের নায়ক কাইল মায়ার্সকেও নিজের শিকারে পরিণত করেন রাহী। আর শেষ সেশনে এসে জার্মেইন ব্লাকউডকে তুলে নিয়ে ভালো কিছুরই ইঙ্গিত দেন তাইজুল। এর আগে ব্লাকউডের (২৮) সঙ্গে ৬২ রানের অনবদ্য জুটি গড়েন বোনার। তবে শেষ পর্যন্ত প্রথম দিন আর কোনও বিপর্যয় হতে দেননি প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক এনক্রুমাহ বোনার ও জসুয়া ডা সিলভা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au