খেলাধুলা

টাইগারদের ভুলে মায়ার্সের সেঞ্চুরি, বোনারের হাফসেঞ্চুরি

  • 7:41 am - February 07, 2021

নতুন সময় ডেস্ক : চালকের আসনে থেকেই প্রঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ দল।  কিন্তু ক্যাচ মিস আর রিভিও না নেওয়ায় এখন মাসুল গুনছেন তারা। যেখানে হাফসেঞ্চুরিই করার কথা ছিল না ক্যারিবীয় মিডলঅর্ডার ব্যাটসম্যান কাইল মায়ার্সের,  সেখানে দুই-দুবার জীবন পেয়ে সেই ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করলেন তিনি। মিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে হাফসেঞ্চুরিয়ান মায়ার্সের ক্যাচ ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সে বলে পাওয়া সিঙ্গেল থেকে ফিফটি পূরণ হয় মায়ার্সের।

এর পর ইনিংসের ৫০তম ওভারে তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদেও পড়েছিলেন মায়ার্স। আম্পায়ার আউট দেননি। রিভিউও নেননি মুমিনুল। পরে রিপ্লেতে দেখা গেছে, বলটি লেগস্টাম্পে আঘাত হানত। মায়ার্সকে দ্বিতীয় জীবন দিলেন মুমিনুল – এমনটিই বক্তব্য বিশ্লেষকের। এমন ভুল মায়ার্সের বেলায়ই করেনি বাংলাদেশ। মুমিনুলদের রিভিউ ভুলে জীবন পেয়ে গেছেন এনক্রুমাহ বোনারও।  নাঈম হাসানের শিকার হতে পারতেন বোনার।

ইনিংসের ৫৬তম ওভারে দুর্দান্ত টার্নিং ডেলিভারি দেন নাঈম। বলকে ঝুঝেই উঠতে পারেননি বোনার। সরাসরি গিয়ে আঘাত হানে বোনারের প্যাডে।  নাঈম আপিল করলেও আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয়নি বাংলাদেশ। এবারও রিপ্লেতে দেখা গেছে, নিশ্চিত আউট হতেন বোনার। বলটি লেগস্টাম্পে লাগত।  ফলে মায়ার্সের মতো বোনারও বেঁচে যান।

আর সেই বোনার তুলে নিলেন হাফসেঞ্চুরি। চতুর্থ দিন করা ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মায়ার্স- বোনার জুটিতে তা দুইশ ছাড়িয়েছে। এ জুটি প্রথম সেশনে ৩১ ওভার ব্যাটিং করে ৮৭ রান যোগ করেছে। গত দিনসহ এখন পর্যন্ত এ জুটির সংগ্রহ ১৪৬ রান।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান।  ১৭৮ বল খেলে মায়ার্স অপরাজিত ১০৩ রানে।  আর ১৯৪ বল খেলে ৬০ রানে খেলছেন বোনার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au