অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
স্পোর্টস রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকিতে যখন সবাই ঘরবন্দি,তখন ঘরবন্দি ক্রিকেটপ্রেমীদের জন্য বিনোদনের দারুন উপলক্ষ্য এনেছেন তামিম ইকবাল। ইনস্টগ্রাম লাইভ আড্ডায় শুরু করেছেন বিশেষ শো। গত ২ মে রাত ১০টা ৩০ মিনিটে শুরু করেছিলেন এই শো।
আগামী ২৩ মে শেষ হচ্ছে ১৩ পর্বের এই লাইভ আড্ডা। প্রথম দুই পর্বে মুশফিক এবং মাহামুদুল্লাহ’র সঙ্গে তার আড্ডাটি ছিল ইনস্টগ্রামে। জনপ্রিয়তা পাওয়ায় পরের সবগুলো পর্ব হয়েছে ফেসবুক লাইভ। মাশরাফি এবং কোহলির সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় এক সঙ্গে এক লাখ দর্শক দেখার রেকর্ড পর্যন্ত হেয়েছে।
প্রতিটি শো-ই দর্শকদের দিয়েছে বিনোদন।মাঠে এবং মাঠের বাইরে অজানা অনেক কথা জেনেছে দর্শক। মুশফিকুর রহিম,মাহামুদুল্লাহ,তাসকিন,রুবেল, মুমিনুল,সৌম্য,লিটন দাস,তাইজুল, খালেদ মাহমুদ সুজন,হাবিবুল বাশার, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু,খালেদ মাসুদ পাইলট ছিলেন।
অতিথির তালিকায় না থেকেও সংযুক্ত হয়েছেন নাসির হোসেন এবং তাইজুল ইসলাম। তামিমের এই ফেসবুক লাইভ আড্ডা সারা বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছে দেশের বাইরের ক’জন সুপার স্টারের উপস্থিতিতে। দক্ষিন আফ্রিকার সেরা ব্যাটসম্যান ডু প্লেসিস, বর্তমানে ভারতের সেরা দুই সেনশেসন রোহিত শর্মা,বিরাট কোহলি পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
তবে তামিমের এই ফেসবুক লাইভ আড্ডায় দেখা যায়নি বাংলাদেশ সেনশেসন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে। এবং তামিমের শেষ লাইভ শো-তেও থাকছেন না সাকিব। বৃহস্পতিবার কেন উইলিয়ামসনের সাথে ফেসবুক লাইভ আড্ডা শেষে এ তথ্য দিয়েছেন তামিম-‘ আমি অনেকদিন ধরে কমেন্টে দেখছি, সাকিব কখন আসবে ? সাকিব আসে না কেন ?- এমন অনেক প্রশ্ন। আমি তার সাথে গত ১০-১২ দিন আগে যোগাযোগ করেছিলাম। কারণ শেষ পর্ব চারজনকে একসঙ্গে নিয়ে করার ইচ্ছা ছিল আমার।তবে দুর্ভাগ্যবশত, হয়তো তার কোন ব্যক্তিগত কারণে সে আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না। এটা নিয়ে বেশি আলোচনা করারও দরকার নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। আমাদের সবার এটাকে সম্মান করা উচিৎ। আমি বাকিদের কাছে কৃতজ্ঞ। যারা এটি করতে রাজি হয়েছে। তো আমরা হয়তো পাঁচজন একসঙ্গে করতে পারব না, তাই আমরা চারজন আসব।’
বাংলাদেশের ক্রিকেটকে আজ এতোটা উন্নতির গ্রাফে তুলেছেন যারা, সেই মাশরাফি,মুশফিক,মাহামুদুল্লাহ’র সঙ্গে হোস্ট হিসেবে থাকছেন তামিম। সাকিবকে পেলে শেষ পর্বে পেতো এই অনুষ্ঠানের পূর্নতা। ফেসবুক লাইভে নিজের বিশ্বকাপ ব্যাট নিলামে তুলে উপস্থাপক,ব্যাটের ক্রেতাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্নকারীদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন গত ২৩ এপ্রিল। সেই সাকিবই তামিমের অনুষ্ঠানে থাকছেন না। কারনটা হয়তবা অজানাই থেকে যাবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au