রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ত্যাগী ছাত্রদলের পদপ্রত্যাশীদের অনশন!

  • 1:07 pm - January 31, 2021
পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ত্যাগী ছাত্রদলের পদপ্রত্যাশীদের অনশন!

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সংগঠনটির ত্যাগী পদপ্রত্যাশী নেতাকর্মীরা। এতে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা করেছেন তারা।

শনিবার সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

অনশনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মুতাছিম বিল্লাহ আজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তারা জানান, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা না হলে ওই দিনই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন পদপ্রত্যাশীরা।

আন্দোলনরতদের তথ্য মতে , দীর্ঘ ২৭ বছর পর ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর তিনমাস পর ওই বছরের ২১ ডিসেম্বর ছাত্রদলের ৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানিয়ে আসছেন সংগঠনটির পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

আন্দোলনরতরা বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর এই দাবিতে গত ২১ জানুয়ারি ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি দেন তারা। এতে ২৫ জানুয়ারির মধ্যে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ত্যাগী ছাত্রদলের পদপ্রত্যাশীদের অনশন!

জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটির দাবিতে পদপ্রত্যাশীদের স্মারকলিপি দেওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে এরপর ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করেন সংগঠনের শীর্ষ পাঁচ নেতা। সেখানে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনে করছেন, ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও মহানগর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা হবে। কারণ এসব ইউনিট কমিটি থেকে বিভিন্ন কারণে যারা বাদ পড়বেন, যোগ্যতা অনুযায়ী তাদের অনেককে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

তবে ওইসব কমিটি গঠনের প্রচেষ্টাও অনেকটা থমকে আছে। কবে এসব কমিটি চূড়ান্ত করা হবে তার কোনো নিশ্চয়তা পাচ্ছেন না নেতাকর্মীরা। এতে নতুন করে আরও জটিলতা তৈরি হতে পারে। পদবঞ্চিত নেতাকর্মীরা যেকোনো সময় বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

অনশনে উপস্থিত ছিলেন- পদপ্রত্যাশী নেতা শেখ আল ফয়সাল, ঝলক মিয়া, মুতাছিম বিল্লাহ, ইবরাহিম খলিল ফিরোজ, শাহ আলম, জাকিউল ইসলাম শাহিন, সাইদ আহমদ, জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএম মুসা, ওয়াসিম খান মুক্ত, গাজী মোহাম্মদ হারুনুজ্জামান, রোকনুজ্জামান, শাহরিয়ার ইমন, সাজিদ হাসান, মহসীন ভূঁইয়া, শরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাউদ্দীন সোহেল, আতাউর রহমান বুলেট, মহিউদ্দিন ইকবালসহ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কবি নজরুলের প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au