৪০ দিন যাবত ফিউচার বাংলাদেশের ত্রাণ তৎপরতা
ঢাকা: ৪০ দিন যাবত ফিউচার বাংলাদেশের ত্রাণ তৎপরতা আজ ২২ই মে ২০২০ রোজ শুক্রবার ফিউচার অব বাংলাদেশের পক্ষ থেকে ধারাবাহিক উপহার সামগ্রী বিতরণের আজ ৪০তম দিন। আজ আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ।
আরো উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সদস্যঃ শওকত আজিজ , আমরা ক’জন” এর যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন টুয়েল। এছাড়া ফিউচার অব বাংলাদেশের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজেদ-বিন-হাসান, আইনুন নিশাত, রেজাউল হোসেন অনিক, তানভীর আহমেদ, কে.জি.সেলিম, শাহাদাৎ, নাহিদ মুরাদ মল্লিক সহ আরও অনেকে।
গত ১২ এপ্রিল থেকে প্রায় ৪০ দিন যাবত ফিউচার অব বাংলাদেশ দেশের এই দুঃসময়ে দেশের প্রান্তিক মানুষদের মাঝে খাদ্যসামগ্রী, নিরাপত্তা সামগ্রী, রমজান ফুডপ্যাক ইত্যাদি নানা প্রয়োজনীয় দ্রব্য মানুষের দরজায় দরজায় পৌছে দিয়ে আসছে নিরলসভাবে।
আমাদের ফিউচার অব বাংলাদেশ সংগঠনটি একটি অলাভজনক সামাজিক সংগঠন যার মূল লক্ষ্যই হচ্ছে সমাজের প্রান্তিক মানুষের মাঝে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং সমাজকল্যাণ করা। আমাদের নিজস্ব কোনো আয় নেই। সংগঠনের কর্মীদের চাদার মাধ্যমে আমরা এই কর্মসূচি পালন করছি এবং ভবিষ্যতে আরো করব বলে আশা রাখি। তাই সমাজের বিত্তবান শ্রেনী এবং উদার কর্পোরেটদের কাছে বিনিত আবেদন থাকবে আপনারা আমাদের পাশে থেকে সর্বাত্মক উৎসাহ দিবেন এবং ভালো কাজের মূল্যায়ন করবেন বলে আশা রাখি। ইনশাল্লাহ অল্প অল্প বালি আর বিন্দু বিন্দু পানি দিয়েই একদিন অনেক বড় হবে আমাদের প্রাণের সংগঠন ফিউচার অব বাংলাদেশ।
টিআই/নতুন সময়