বিনোদন

এক বছর আগেই কি বিয়ে করেছেন পপি!

  • 7:38 am - January 31, 2021

নতুন সময় ডেস্ক : চলচ্চিত্র জগতে নায়িকা পপির কাছের কিছু মানুষ জানিয়েছেন, প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। রাজধানীর বারিধারায় নতুন আলিশান ফ্ল্যাটে ওঠার পর তাকে ঘিরে এমন গুঞ্জনই এখন মিডিয়াপাড়ায় চাউর হয়েছে। এদিকে পপি দীর্ঘদিন ধরে তার মোবাইল বন্ধ রেখেছেন। ফলে সত্য-মিথ্যা যাই হোক না কেন, গুঞ্জনটি বেগবান হচ্ছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) পপির তিনটি নম্বরের একটি খোলা পেলেও সেটি রিসিভ করেন তার ছোট বোন ফারজানা। পপিকে চাইলে ফারজানা জানান, তিনি ঢাকার বাইরে আছেন এবং পপি ঢাকায়। পপির এই নম্বরটি এখন তিনিই ব্যবহার করেন। বিবাহিত জীবন কেমন কাটছে পপির এ কথা জানতে চাইলে কিছুক্ষণ চুপ থেকে ফারজানা জানতে চান, পপির বিয়ের খবর কীভাবে পেলাম। তাকে বলা হয় বিশ্বস্ত একটি সূত্র থেকে পেয়েছি। জবাবে ফারজানা বলেন, ‘বোনের বিয়ের খবর আমিই জানি না আর আপনারা জানেন, এটি কোনো কথা! আমার বোন কোনো বিয়ে করেনি, সব মিথ্যা আর বানোয়াট। ’

শোনা যাচ্ছে, ওই প্রকৌশলী এর আগে আরও দুটি বিয়ে করেন। তিনটি সন্তানও রয়েছে তার। পপি দীর্ঘদিন ধরে নিউ ইস্কাটনের গাউছনগরে একটি ভাড়া বাসায় বাবা-মা, ভাই-বোন নিয়ে থাকতেন। কয়েক মাস আগে বারিধারা ডিওএইচএসের একটি আলিশান ফ্ল্যাটে উঠেছেন তিনি। তখনই চলচ্চিত্র জগতের মানুষসহ সবার প্রশ্ন ছিল পপির হাতে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রসহ অন্য কোনো কাজ নেই, কিন্তু তিনি এমন দামি ফ্ল্যাট কিনলেন কীভাবে?

গুঞ্জন আছে, ওই প্রকৌশলীই নাকি পপিকে ফ্ল্যাটটি উপহার দিয়েছেন। ওই প্রকৌশলী এর আগে আরও দুটি বিয়ে করেন। তিনটি সন্তানও রয়েছে তার। জানা গেছে, ওই প্রকৌশলীর কাকরাইলে একটি কমার্শিয়াল টাওয়ার রয়েছে। যাতে আছে একটি মার্কেট ও কিছু ফ্ল্যাট। চলচ্চিত্র জগতে পপির ঘনিষ্ঠজনরা আরও জানান, ওই প্রকৌশলী পপির সঙ্গে থাকেন না। আগের স্ত্রীদের সঙ্গেই থাকেন। তবে পপির বাসায় তার যাওয়া-আসা রয়েছে।

গত বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোপন বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে পপি বলেছিলেন, ‘বিয়ে করা কোনো অপরাধ নয়, বিয়ে করা কোনো পাপ নয়। নতুন একটা জীবন শুরু করা। অনেককেই দেখেছি, এই শুভ কাজ গোপনে করছেন, মনে হয় তারা যেন পাপ করছেন। এই শুরুটা গোপনে বা লুকিয়ে করার কোনো মানে হয় না। আমি বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব। ’ চলচ্চিত্রকারদের প্রশ্ন, পপির ভাবনা যদি এমনই হয়, তাহলে বিয়ের কথা লুকিয়ে তিনি এখন কি করলেন?

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au