বিনোদন

একাধিক সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি!

  • 7:15 am - January 31, 2021

নতুন সময় ডেস্ক : মূলত শিশুশিল্পী হিসেবে পরিচিতি তথা জনপ্রিয়তা পেলেও অভিনেত্রী বা নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি এখনও নতুন মুখ। সে হিসেবেই এবার বড় পর্দায় নায়িকা হিসেবে কাজ শুরু করেছেন দীঘি। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেলেন তরুণ এই অভিনেত্রী। একসঙ্গে পাঁচ-পাঁচটি ছবি থেকে দীঘি বাদ পড়েছেন বলেই শোনা যাচ্ছে। গত বছর দীঘিকে নিয়ে ছয়টি ছবি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

এরপর আরও কয়েকটি ছবিতে তাকে নেয়ার কথা শোনা যায়। কিন্তু ছয় মাস না যেতেই শাপলা মিডিয়ার বাকি ছবিগুলো থেকে দীঘিকে বাদ দেওয়া হয়েছে বলেই শোনা যাচ্ছে। তার পরিবর্তে অন্য নায়িকা নিয়ে নতুন ছবির কাজ শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। জানা যায়, ‘যোগ্য সন্তান’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল শাপলা মিডিয়া। এতে শান্ত খানের বিপরীতে দীঘির অভিনয় করার কথা ছিল। পরিচালনার কথা ছিল কাজী হায়াতের।

এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানও কথা বলতে না চাইলেও কাজী হায়াৎ বলেছেন, ‘ওই ছবি আর হবে না। সাইনিংয়ের পরই ছবির কাজ বন্ধ হয়ে গেছে। যতদূর জানি, ওই সময়ে যে কটি ছবির সাইনিং ও ঘোষণা দেওয়া হয়েছিল, তার সবগুলো প্রজেক্ট এখন বন্ধ।

‘ধামাকা’ নামে ওপর একটি ছবিরও একই অবস্থা। তবে বর্তমানে দীঘির হাতে রয়েছে একটি মাত্র ছবির কাজ। এর আগে শাপলা মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ শেষে করেন এই তরুণ। এছাড়া ‘তুমি আছ-তুমি নেই’ নামে একটি ছবির কাজও শেষ করেছেন দীঘি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au