জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ডা: আনিকা ফারিহা জামান অর্ণার আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ড: আব্দুল খালেক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রফেসার ড: শাহ আজম শান্তুনু। এছাাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু , ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ,
সমাজসেবা অধিদপ্তর রাজশাহী উপ-পরিচালক ডঃ আব্দুল্লাহ আল ফিরোজ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ দ্বীপ, সাংগঠনিক সম্পাদক সিরাজুম মুবিন সবুজ , ক্রীড়াবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু,রাজশাহি কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিনকন, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, কর্মসূচি বিষয়ক সম্পাদক সৌমিত্র কর্মকার রানা প্রমুখ।

ব্যাডমিন্টন ফাইনাল খেলা আনাম স্পোর্টস ২-১ সেটে পরাজিত করেন ওয়ালিদ জামালিয়া সঞ্চয় স্মৃতি ২ কে। ১ ম সেটে ওয়ালিদ জামালিয়া সঞ্চয় স্মৃতি ২ কে ২১/৮ পয়েন্টে হারায় আনাম স্পোর্টস।
২য় সেটে ঘুরে দাঁড়াই ওয়ালিদ জামালিয়া সঞ্চয় স্থিতি ২, আনাম স্পোর্টস কে ২১/১৮ পয়েন্টে পরাজিত করেন। ৩য় সেটে ওয়ালিদ জামালিয়া সঞ্চয় স্মৃতি ২ কে ২১/৮ পয়েন্টে হারিয়ে আনাম স্পোর্টস বিজয়ী হন।

আনাম স্পোর্টস এর হয়ে খেলেন বাবু ও লিখন এবং ওয়ালিদ জামালিয়া স্মৃতি ২ এর হয়ে খেলেন খোকন ও আকিব। ম্যান অব দ্যা ম্যাচ হন আনাম স্পোর্টস এর খেলোয়ার বাবু এবং ম্যান অব দ্যা সিরিজ হন লিখন।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন ডঃ আনিকা ফারিহা জামান অর্ণা।