খেলাধুলা

এলচেকে হারিয়ে তিনে উঠে এলো বার্সেলোনা

  • 7:40 am - January 25, 2021

নতুন সময় ডেস্ক : স্প্যানিশ লা লিগে টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো বার্সেলোনা। অধিনায়ক মেসিকে ছাড়াই প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরে রোনাল্ড কোম্যানের দল। যদিও মাঝে অন্য দুটি প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্স ছিল তাদের। রোববার (২৪ জানুয়ারি) রাতে এলচের মাঠে ২-০ গোলে জিতে বার্সা। সৌভাগ্যের ছোঁয়ায় ডি ইয়ং দলকে এগিয়ে নেয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রিকি পুস। ম্যাচের ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা।

বাঁ দিক থেকে মার্টিন ব্রাথওয়েট ডি-বক্সে অঁতোয়ান গ্রিজমানকে লক্ষ্য করে ক্রস বাড়ান, সেটাই ঠেকাতে গিয়ে ডিফেন্ডার দিয়েগো গনসালেসের বাড়ানো পায়ে লেগে বল প্রায় গোললাইন পেরিয়েই গিয়েছিল। একেবারে শেষ মুহূর্তে বলে পা ছুঁইয়ে গোল নিশ্চিত করেন ডি ইয়ং। ১-০ লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধ্বেও এলচেকে চেপে ধরে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলোনা তারা। বেশ কয়েকবার সুযোগ মিস করা ডেম্বেলেকে তুলে পর্তুগিজ উইঙ্গার ত্রিনকাওকে মাঠে নামান কোম্যান। তাতেও কাজের কাজ হচ্ছিলো না।

ম্যাচের ৮৭ মিনিটে রিকি পুইগকে নামান কোম্যান। মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় নাম তোলেন স্কোরশিটে। ৮৯তম মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডি ইয়ংয়ের বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। এ নিয়ে টানা ১১ ম্যাচে এলচের বিপক্ষে অপরাজিত রইলো বার্সেলোনা। একই সঙ্গে টানা টানা চতুর্থ জয়ে তিনে উঠে এলো বার্সেলোনা। ১৯ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au