ঘটনা প্রবাহ

রামেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার গ্রেফতার ২

  • 7:57 am - January 24, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে একটি বস্তি থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে মহানগরের রাণীনগর পানির ট্যাংকি এলাকার পল্টুর বস্তিতে অভিযান চালিয়ে ওই নবজাতককে উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতায় চুরি হওয়ার পরদিনই ওই নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে নবজাতক চুরিতে জড়িত নারী ও তার স্বামীকে আটক করা হয়েছে। তারা হলেন- মৌসুমি বেগম (২৩) ও তার স্বামী সজিব হোসেন (২৫)। তারা পানির ট্যাংকি এলাকায় পল্টুর কমিশনারের বস্তিতে থাকেন। আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া চুরিতে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিক্রির জন্য ওই শিশুটিকে রামেক হাসপাতাল থেকে চুরি করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে রবিদাস সম্প্রদায়ের কমলী রবিদাস শিল্পী নামে এক নারীর কন্যাশিশু চুরি হয়।

মহানগরের বাগানপাড়া এলাকার বাসিন্দা কমলী সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এ কন্যাশিশুর জন্ম দেন। এটিই তার প্রথম সন্তান। প্রসব বেদনা নিয়ে গত বুধবার (২০ জানুয়ারি) দুপুরে কমলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালে ভর্তির পর এক তরুণীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ওই তরুণী তাকে নানাভাবে সহযোগিতা করছিল। কিন্তু তার পরিচয় কেউই জানতেন না।

শুক্রবার সকালে ওই নবজাতককে কোলে নিয়ে তার মা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে কমলী দেখেন তার সন্তান বিছানায় নেই। আর অজ্ঞাতপরিচয় ওই তরুণীও গায়েব। তাকে হাসপাতালের কোথাও খুঁজে না পেয়ে ঘটনাটি তাৎক্ষণিকভাবে রামেক হাসপাতাল বক্স পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। এছাড়া নবজাতক চুরির ঘটনায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au