খেলাধুলা

নেইমার-এমবাপ্পের তিন মিনিটের ঝড়ে বড় জয় পিএসজির

  • 8:43 am - January 23, 2021

গোল পাচ্ছেন না বলে সম্প্রতি সমালোচনার মুখে পড়তে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। জোড়া গোল করে সেই সমালোচনার দারুণ জবাব দিলেন ফরাসি ফরোয়ার্ড। একটি করে গোল করলেন নেইমার জুনিয়র ও মাউরো ইকার্দি। আর তাতে ভর করে মঁপেলিয়েরের বিপক্ষে বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল পিএসজি।  শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত রাতে শেষ ৬ ম্যাচে জয়হীন মঁপেলিয়রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

মঁপেলিয়ের সর্বনাশের চূড়ান্ত হয় মূল গোলরক্ষক জোনাস ওমলিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ডি-বক্সের বাইরে এমবাপ্পেকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। এরপর ভিএআর দেখে লাল কার্ড দেখান রেফারি। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন নেইমার-এমবাপ্পেরা।

৩৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান এমবাপ্পে। মাঝমাঠের কাছ থেকে নেইমার বল বাড়ান আনহেল দি মারিয়াকে। আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার পাস খুঁজে পায় এমবাপ্পেকে। ভেতরে ঢুকে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ফরাসি তারকা। প্রথমার্ধের শেষদিকে নেইমারের শট ফিরিয়ে দেন মঁপেলিয়ের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মাতে পিএসজি। ৬০-৬৩ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় স্বাগতিকরা। প্রথমে এমবাপ্পের পাস থেকে নিখুঁত নিশানায় বল পাঠান নেইমার। পিএসজির জার্সিতে ১০০তম ম্যাচটি দারুণভাবে রাঙিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  এরপর আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির ক্রসে বুলেটগতির শটে লক্ষ্যভেদ করেন ইকার্দি। এর দুই মিনিট পর আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।

এই জয়ের পর লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পিএসজির ২১ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট হলো। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিলে। তিনে থাকা লিঁওর পয়েন্ট ৪০।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au