জাতীয়

আন্তর্জাতিক চোরাকারবারি দলের দুজন সক্রিয় সদস্য গ্রেপ্তার, ৭০ কোটি টাকার ‘সাপের বিষ উদ্ধার’

  • 10:01 am - January 18, 2021

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭০ কোটি টাকার কথিত ‘সাপের বিষসহ’ দুই ‘চোরাকারবারিকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০।

রোববার রাতে এসব কথা জানায় র‌্যাব -১০।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার ১/১ ইসদাইর এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রাগপুরের গোলাম কিবরিয়ার ছেলে মিজানুর রহমান মধু (৪৩)।

রাতেই গ্রেপ্তারকৃতদের ফতুল্লা মডেল থানায় হাজির করে র‌্যাব। পরে র‌্যাবের নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে পলাতক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন মামলার বরাত দিয়ে জানান, রাজধানীর লালবাগ ক্যাম্পের র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালের বাড়ি থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় আবুল বাশার ও আসফাকুর রহমান ভুট্ট নামে আরো দুজন ওই বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুজনের কাছ থেকে একটি কার্টন উদ্ধার করে। ওই কার্টনের ভেতর থেকে ২টি কাচের জারে তরল ও ৪টি কাচের জারে পাউডার জাতীয় ‘সাপের বিষ’ উদ্ধার করে। এসবের আনুমানিক মূল্য প্রায় ৭০ কোটি টাকা।

তথ্য মতে জানা যায়, এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, র‌্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তারা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ এনে বিক্রি করেন। তাদের মধ্যে মিজানুর রহমান মধুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে তথ্য মতে জানা যায় গ্রেপ্তারকৃত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রাগপুরের গোলাম কিবরিয়ার ছেলে মিজানুর রহমান মধু (৪৩) অত্র এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করেন। এরমধ্যে অত্র এলাকার শীর্ষ সন্ত্রাসী মৃত্যু মুক্তার মন্ডলের ছেলে, আব্দুল হান্নানের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লিপ্ত রয়েছেন তিনি। এ আন্তর্জাতিক চোরাকারবারের সদস্য মধু শীর্ষ সন্ত্রাসী আব্দুল হান্নানের সহযোগিতায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। চুয়াডাঙ্গা প্রাগপুর গ্রামের মানুষের তথ্যমতে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি র‌্যাব-১০ হাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রাগপুর গ্রামের মিজানুর রহমান মধু গ্রেপ্তার হওয়ার পর আস্তে আস্তে তার সহযোগী হান্নানসহ বিভিন্ন অপরাধের থলের বিড়াল বের হতে শুরু করেছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au