চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ জন ও কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিত ছিলেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল কবির জানান, রবিবার(১৭ জানুয়ারী) পর্যন্ত প্রথমে আ’লীগের মনোনিত মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম এবং পরে বিএনপি মনোনীত প্রার্থী ওজিউল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
বিকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিযে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আফজাল হোসেন মনোনয়ন জমা দেন। এছাড়া মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীগণও উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দেন।
এর আগে এ নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী , ৪০ জন কাউন্সিলর প্রার্থী এবং ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ ৫৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।