খেলাধুলা

স্টেগেনের কৃতিত্বে টাইব্রেকারে জিতে ফাইনালে বার্সা

  • 7:21 am - January 14, 2021

নতুন সময় ডেস্ক : মার্ক-আন্দ্রে টের স্টেগেনের অসাধারণ নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে সেখানে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। আর এ জয়ে শেষে দারুণ দুটি সেভ ও টাইব্রেকারে প্রতিপক্ষের প্রথম দুটি শট ঠেকিয়ে অসাধারণ ভূমিকা রাখেন টের স্টেগেন।

বুধবার রাতে কোর্দোবায় আসরটির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দু’দল। যেখানে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে সমতা টানেন মিকেল ওইয়ারসাবাল। আর টাইব্রেকারে জন বাউতিস্তা ও ওইয়ারসাবালের শট ঠেকিয়ে দেন টের স্টেগেন। আর সোসিয়েদাদের উইলিয়ান জোসে মারেন পোস্টে। দলটির সফল শট নেন মিকেল মেরিনো ও আদনান ইয়ানুজাই। বার্সার হয়ে প্রথম শট পোস্টে মারেন ডি ইয়ং।

পরের দুটি শটে সফল উসমান দেম্বেলে ও মিরালেম পিয়ানিচ। উড়িয়ে মারেন অঁতোয়ান গ্রিজম্যান। শেষে রিকি পুস জালে বল পাঠালে জয়ের উল্লাস করে কাতালান জায়ান্টরা। মেসিহীন ম্যাচে বার্সা আক্রমণে খুব ভালো করছিল না। তবে ৩৯তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগ পেয়েই এগিয়ে যায় বার্সা। এক জনকে কাটিয়ে ডি-বক্সে পাস দেন মার্টিন ব্রাথওয়েট আর বাঁ দিক থেকে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান গ্রিজমান। দারুণ ভঙ্গিমায় লাফিয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ডি ইয়ং।

কিন্তু দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ওইয়ারসাবালের সফল স্পট কিকে সমতায় ফেরে সোসিয়েদাদ। ডি-বক্সে ডি ইয়ংয়ের কনুইয়ে বল লাগলে পেনাল্টিটি পায় দলটি। খেলার অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে টের স্টেগেনের নৈপুণ্যে বেঁচে যায় বার্সা। ইয়োসেবা জালদুয়ার বুলেট গতির শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান জার্মান গোলরক্ষক।

ছয় মিনিট পর ডি-বক্সে এক ঝটকায় একজনকে কাটিয়ে জায়গা বানিয়ে দুর্বল শট নেন দেম্বেলে। আদনান ইয়ানুজাইয়ের ফ্রি-কিকে বল টের স্টেগের হাত ছুঁয়ে পোস্টে লাগলে আবারও বেঁচে যায় বার্সেলোনা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই স্টেগেন ম্যাজিকে উতরে যায় বার্সা। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আথলেতিক বিলবাও।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au