ঘটনা প্রবাহ

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ৪

  • 4:20 pm - January 13, 2021

সুলতান আল একরাম,ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে আরো ৪ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে মহাসড়কে সন্ধা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সকলেই নির্মান শ্রমিক বলে জানা গেছে। নিহতদের বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী এলাকায় বলে স্থানীয়রা জানান। তবে এখন পর্যন্ত হতাহত কারোরই নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি বাড়ীর ছাদ ঢালাই এর কাজ শেষ করে ১০ জন নির্মান শ্রমিক নিজ বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালীর উদ্দেশ্যে নসিমন গাড়ীতে করে ঢালাই ম্যাশিন নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই খন্ড – দ্বিখন্ডিত হয়ে ৬ জনের মৃত্যু হয়। সংর্ঘষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গর্তে পড়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

এদিকে এলাকাবাসী জানায়, রাস্তার বেহাল দশা, যে কারণে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। তারা রাস্তার খানাখন্দ মেরামতের জোর দাবী জানান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au