খেলাধুলা

বিশ্রামে সৌরভ, আইসিসিতে ভারতের প্রতিনিধি এবার জয় শাহ

  • 6:59 am - January 11, 2021

নতুন সময় ডেস্ক : সৌরভ গাঙ্গুলী নন, আইসিসি’র বোর্ড মিটিংয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি এবার সচিব জয় শাহ। চলতি মাসের শেষের দিকে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই বোর্ড মিটিং। নিয়ম অনুযায়ী, আইসিসির সদস্য ভুক্ত দেশগুলোর ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টই বোর্ড মিটিংয়ে প্রতিনিধিত্ব করেন। এতদিন পর্যন্ত সৌরভই প্রতিনিধিত্ব করে এসেছেন।

কিন্তু ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তার। যদিও হাসপাতাল থেকেই আইপিএল গভর্নিং কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক করেন দেশের সাবেক এই অধিনায়ক। বৈঠকে নিজের মতামতও রাখেন তিনি। মহারাজের শারীরিক অবস্থা দেখার পরে ডা. দেবী শেঠী জানিয়ে দিয়েছিলেন, সৌরভ পুরোদস্তুর সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়ে আগের মতোই সব কাজ করতে পারবেন তিনি।

বিশিষ্ট এই চিকিৎসক জানিয়েছিলেন, সৌরভ চাইলে ক্রিকেট খেলতে বা ম্যারাথনেও নামতে পারেন। কিংবা প্লেন ওড়াতেও বাধা নেই। বাড়িতে এখন বিশ্রামে সৌরভ। সেই কারণে দেশের সাবেক অধিনায়কের পরিবর্তে জয় শাহ যাচ্ছেন আইসিসির মিটিংয়ে। তবে ভারতের ক্রিকেটমহলে এই খবরই ছড়িয়ে পড়েছিল অন্যভাবে। সৌরভ নন, এবার থেকে আইসিসি-তে প্রতিনিধিত্ব করবেন জয়। ছড়িয়ে পড়া এই খবরে তৈরি হয় আলোড়ন।

বোর্ডের তরফে কোষাধ্যক্ষ অরুণ ধুমল অবশ্য জানিয়ে দেন, দাদা সদ্য হাসপাতাল থেকে ফিরেছে। বিশ্রামে থাকতে বলা হয়েছে তাকে। এই পরিস্থিতিতে আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে প্রতিনিধি হিসেবে যাচ্ছে আমাদের সচিব।

সূত্র : সংবাদ প্রতিদিন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au