খেলাধুলা

হাসপাতালের বিছানা থেকেই আইপিএলের বৈঠকে অংশ নিয়েছিলেন সৌরভ

  • 5:26 am - January 09, 2021

নতুন সময় ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়েছিলেন। তবুও কাজ থেকে দমিয়ে রাখা যায়নি তাকে। গত সোমবার হাসপাতালের বেডে শুয়েই আইপিএলের গভর্নিং কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় বোর্ড সভাপতি হিসেবে আইপিএল গভর্নিং কাউন্সিলের ওই বৈঠকে তার হাজিরা জরুরি ছিল।

কিন্তু সৌরভের শারীরিক পরিস্থিতির কথা ভেবে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো ওই বৈঠকে অংশ নিতে পারবেন না। কিন্তু সৌরভ বসে থাকতে চাননি। ‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি ওই বৈঠকে শুধু অংশই নেননি, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের মতামতও রেখেছেন। তবে হাসপাতালের বিছানায় সেখানকার পোশাকে অসুস্থ শরীরে শুয়ে রয়েছেন, সেটা সম্ভবত দেখাতে চাননি বোর্ড সভাপতি।

তাই ভিডিওটি তিনি ‘অফ’ করে রেখেছিলেন। শুধু অডিও চালু ছিল। গত শনিবার সকালে জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। নিজেই ফোন করে হাসপাতালে চলে যান। গোল্ডেন আওয়ারে পৌঁছানোয় তার কোনো বড় বিপদ দেখা যায়নি। শুধু একটি স্টেন্ট বসাতে হয়েছে। তার অসুস্থতার খবর পাওয়া মাত্রই গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে। রাজনীতিবিদ থেকে সাবেক ক্রিকেট তারকা, অনেকেই প্রিয় দাদাকে দেখতে হাসপাতালে চলে আসেন।

চিকিৎসকদের তৎপরতায় দ্রুত বিপদ কাটে সৌরভের। পরে বিশিষ্ট ডাক্তার দেবী শেটি জানান, সৌরভ একেবারে ফিট। তার দাদাগিরি অটুটই থাকবে। প্রসঙ্গত, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ক্রিকেটার ছাড়তে হবে।

পাশাপাশি এটাও ঠিক হয়েছে, কথা থাকলেও এবার কোনো মেগা অকশন হচ্ছে না। যাদের ছাড়া হচ্ছে, তাদের থেকেই ক্রিকেটার বেছে নিতে পারবে দলগুলো। এদিকে, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au