খেলাধুলা

বাড়িতে ফিরলেন সৌরভ, বললেন জীবন ফিরে পেলাম

  • 6:19 am - January 08, 2021

নতুন সময় ডেস্ক : হাসপাতাল ছাড়লেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ কলকাতার বেহালার বাড়িতে ফিরে সামনে জমায়েত হাজারো ভক্তের টানে দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ান ভারত জাতীয় ক্রিকেটের সাবেক এ অধিনায়ক। বলেন, ‘আমি ভালো আছি। জীবন ফিরে পেলাম। ধন্যবাদ।’

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ছয়দিন ভর্তি ছিলেন এ ‘মহারাজ’। বাড়ি ফিরবেন এ খবরে বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় মানুষটিকে দেখার জন্য হাসপাতালের সামনে ভিড় জমান ভক্তরা। ভারতীয় সময় বেলা ১১টায় হাসপাতালের বাইরে আসেন তিনি। নস্যি রঙের জ্যাকেট ও মুখে মাস্ক পরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সৌরভ বলেন, ‘চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যেভাবে আমার চিকিৎসা ও সেবাযত্ন করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’

তবে রাজনীতিতে বা বিজেপিতে যোগ দিচ্ছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি তিনি। বাড়ি ফিরলেও ১৫ দিন বিসিসিআই সভাপতিকে বিশকিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময়ে তাকে বিশ্রামে থাকতে হবে। লাল মাংস (গরু, মহিষ বা খাসির মাংস), অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেতে পারবেন না। বাড়িতে বা বাইরে হাঁটাচলাও নিয়ন্ত্রিতভাবে করতে হবে।

এ সময়ে সৌরভের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। এরপর তারা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, ‘সৌরভের হার্টে আরও দুটো ব্লকেজ রয়েছে। তবে সেটা খুবই সামান্য। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, পরে কোনো সময় তার চিকিৎসা করিয়ে নিলেই হবে।’ ছেলে বাড়ি ফেরায় বেজায় খুশি গাঙ্গুলী পরিবার।

সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলী জানিয়েছেন, ‘দুসপ্তাহ চিকিৎসকদের পরামর্শমতো কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। তার মধ্যেই শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও চলবে।’ উডল্যান্ডস সূত্রের খবর, আপাতত সৌরভের রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েড এবং অন্যান্য শারীরিক মাপকাঠি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

কিন্তু হৃৎপিণ্ডের ধমনীতে স্টেন্ট বসানোর পরে সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে কি না, নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরীক্ষা করবেন চিকিৎসকরা। কোথাও ত্রুটি দেখলেই ফের হাসপাতালে নেয়া হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au