ঘটনা প্রবাহ

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের আভিযোগ

  • 9:15 am - January 05, 2021

লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা বুড়িরহাট এ ইউ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি’র বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

ওই মাদ্রাসায় তিনটি পদে নিয়োগ দেয়ার কথা বলে ১১ জন প্রার্থীর কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন। এঘটনায় প্রতারণার শিকার আরিফুর রহামান নামে এক চাকুরী প্রার্থী টাকা উদ্ধারের জন্য বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া অপর ১০জন প্রার্থী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়ে প্রতিকার না পাওয়ায় হতাশায় ভুগছেন।

জানা যায়, ওই মাদ্রাসায় নৈশ্য প্রহরী, নিরাপত্তাকর্মী ও আয়া পদের জন্য ২০ জন প্রার্থী আবেদন করেন। ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফি চাকুরী দেয়ার কথা বলে নিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছালেহা বেগমের ছেলে ফিরুত শাহ্কে নিরাপত্তাকর্মী পদে চাকুরীর জন্য ২ লাখ ও চাঁদখানা চরকবন্দ গ্রামের মাহবুবার রহমানের কাছে ১ লাখ টাকা নেন।

এছাড়া নৈশ্য প্রহরী পদের জন্য রফিকুল ইসলামের কাছে ১ লাখ, বিলু মিয়ার কাছে ৩ লাখ, আলমগীর হোসেনের কাছে ৫০ হাজার, খবির উদ্দিনের কাছে ১ লাখ টাকা নেন। এভাবে ১০ জন প্রার্থীর নিকট থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন। পরে মোটা অংকের টাকা নিয়ে বিধিবহির্ভূতভাবে তার পছন্দের তিনজন প্রার্থীকে নিয়োগ দেন। চাকুরী প্রার্থীগণ টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

এছাড়া নৈশ প্রহরী পদের জন্য বুড়ীরহাট এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে আরিফুর রহমানের কাছ থেকে ৩ লাখ টাকা নেয়ায় তিনি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ করেছেন তারা কি কোন ডকুমেন্ট দেখাতে পারবে।

তাহলে মাদ্রাসার সুপারসহ অন্য কারো বিরুদ্ধে অভিযোগ না করে আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করলো। এর কোন সদুত্তোর না দিয়ে তিনি বলেন, আপনার সঙ্গে পরে কথা হবে। ওই মাদ্রসার সুপার আবু বক্কর সিদ্দিক জানান, তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় মোট ২০ জন প্রার্থী আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে জানতে পারি সভাপতি একই পদে একাধিক প্রার্থীর কাছে টাকা নিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ এটিএম নুরুল আমিন শাহ্ এঘটনায় ১০জন প্রার্থীর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাকে না জানিয়ে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেয়া হয়েছে। যারা কম টাকা দিয়েছেন তাকে নিয়োগ না দিয়ে বেশি টাকা দেওয়া প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। এছাড়া নৈশ্য প্রহরী পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বয়স ৪২ বছর। অভিযোগের কপি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

এবিষয়ে তদন্ত চলছে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আরিফুর রহমান নামে এক চাকুরী প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au