খেলাধুলা

জয় দিয়ে নতুন বছর শুরু বার্সার

  • 8:04 am - January 04, 2021

নতুন সময় ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা জয় দিয়ে নতুন বছর শুরু করেছে। তবে এই জয় পেতে ঘাম ছুটেছে কোম্যানের শিষ্যদের। দলের জয়ে সহায়তা করেছেন লিওনেল মেসি। তবে জয়সূচক একমাত্র গোলটি এসেছে ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের পা থেকে। লা লিগায় রোববার (৩ জানুয়ারি) রাতে হুয়েস্কাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এদিন মাইলফলক স্পর্শ করেছেন মেসি।

বার্সার হয়ে ৫০০তম ম্যাচ ছিল এটি, আর এদিন কাতালানদের জার্সি গায়ে ২০০তম অ্যাসিস্ট পূর্ণ করলেন আর্জেন্টাইন তারকা। হুয়েস্কার মাঠে ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় লিওনেল মেসির ক্রসে ফার পোস্টের সামনে থেকে ভলিতে বল জালে জড়ান ডাচ মিডফিল্ডার ডি ইয়ং। এরপর অবশ্য আরও অনেক গোলের সুযোগ পেয়েছিল কোম্যানের শিষ্যরা। কিন্তু সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি।

তবে ৪১তম মিনিটে মেসির দারুণ ফ্রি কিক রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে জালে জড়াতে যাচ্ছিল। ঝাঁপিয়ে কোনো মতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক ফের্নান্দেস। অন্যদিকে হুয়েস্কাও পেয়েছিল গোল পরিশোধের একাধিক সুযোগ। তারাও পায়নি জালের নাগাল। তাতে ঘরের মাঠে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আর নতুন বছর জয় দিয়ে শুরু করে কোম্যানের দল।

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে মেসিদের। ১৬ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ১৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে হুয়েস্কা রয়েছে একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে (২০তম)।

শীর্ষে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। আর ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভিয়ারিয়াল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au