খেলাধুলা

সুয়ারেস জাদুতে জিতেই চলেছে অ্যাতলেতিকো মাদ্রিদ

  • 7:44 am - January 04, 2021

ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে অ্যাতলেতিকো মাদ্রিদকে জয় এনে দিয়েছেন লুইস সুয়ারেস। উরুগুইয়ান ফরোয়ার্ডের গোলে লা লিগায় আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে দিয়েগো সিমিওনের দল। গত সেপ্টেম্বরে বার্সেলোনা ছেড়ে ওয়ান্দা মেত্রোপোলিতানোতে এসে যেন নিজেকে ফের খুঁজে পেয়েছেন সুয়ারেস। চলতি মৌসুমের লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের নেতৃত্ব দিচ্ছেন ৩৩ বছর বয়সী তারকা। ইতোমধ্যে ৯ গোল করেছেন তিনি।

আলাভাসের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল অ্যাতলেটিকো। সুয়ারেসের পাস থেকে ৪১তম মিনিটে দলের প্রথম গোলটি করেন মার্কোস লরেন্তে। ৬৩তম মিনিটে ভিক্তর লাগুরদিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দল হয়ে পড়ে আলাভেস। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সিমিওনের দল। উল্টো ৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা হোয়াও ফেলিক্সের আত্মঘাতি গোলে পয়েন্ট খোয়াতে বসে তারা।

তবে এবারও অ্যাতলেতিকোর উদ্ধারকর্তা হয়ে আসেন সুয়ারেস। আত্মঘাতী গোলে নিজের নাম বসালেও সেই ভুলকে ফুলে পরিণত করেন ফেলিক্স। পর্তুগিজ তারকার পাস থেকে ৯০তম মিনিটে অ্যাতলেতিকোর জয়সূচক গোলটি করেন সুয়ারেস। এর আগের ম্যাচে গেতাফের বিপক্ষেও উরুগুইয়ান তারকার একমাত্র গোলে জয় পেয়েছিল তারা। এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল অ্যাতলেতিকো। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au