খেলাধুলা

সৌরভের চিকিৎসায় চার্টার্ড বিমানে আনা হচ্ছে দেবী শেঠিকে

  • 7:08 am - January 04, 2021

নতুন সময় ডেস্ক : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রের ধমনিতে তিনটি ব্লক ধরা পড়েছে। এদের মধ্যে ডান দিকের ধমনীতে ৯০ শতাংশের বেশি ব্লক ধরা পড়েছে। সেটির অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে।  বাকি দুটিতেও বসানো হতে পারে বলে রোববার জানিয়েছিলেন সৌরভের চিকিৎসক ড. সরোজ মণ্ডল।

আপাতত দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে পাঁচজন কার্ডিয়াক স্পেশালিস্টের নিবিড় পর্যক্ষণে রাখা হয়েছে কলকাতার মহারাজকে। তবুও ঝুঁকি নিতে চায় না ভারত সরকার। সৌরভের চিকিৎসায় এই পাঁচ চিকিৎসকের সঙ্গে যোগ দিতে আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, সৌরভের চিকিৎসার জন্য বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে দেবী শেঠিকে। মঙ্গলবার পুরো টিম নিয়ে কলকাতা পৌঁছাবেন দেবী শেঠি।

হাসপাতালে পৌঁছেই তিনি সৌরভের হৃদযন্ত্রের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন। এফএফআর পরীক্ষা করাবেন। বিষয়টি নিয়ে মেডিকেল  টিমের পাঁচ চিকিৎসকের সঙ্গে বসবেন। এরপর সিদ্ধান্ত নেবেন, বাকি দুটি ধমনিতে স্টেন্ট বসানো হবে কি না। বাইপাস সার্জারি করার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়েও মতামত দেবেন তিনি।

ভারতের গণমাধ্যম আনন্দবাজর পত্রিকা জানিয়েছে, সোমবার সকালে সৌরভ গাঙ্গুলির ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তার রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক। ইতোমধ্যেই পাঁচজন থেকে বাড়িয়ে মেডিকেল বোর্ডের সদস্য ৯জন করা হয়েছে। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, ব্লক ধরা পড়লেও আপাতত বাইপাস সার্জারি করতে হচ্ছে না সৌরভের।

তবে দুটি ধমনিতে স্টেন্ট বসানো হবে কি না তা বুঝেশুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। জানা গেছে, দেবী শেঠি ছাড়াও শনিবার বেশ কয়েকজন বিদেশি চিকিৎসকের সঙ্গে আলাপ করেছেন সৌরভের চিকিৎসক ড. সরোজ মণ্ডল।  এছাড়া ভারতের প্রখ্যাত কার্ডিয়োথোরাসিক সার্জন রমাকান্ত পাণ্ডা ও ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করে হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।

অবশেষে দেবী শেঠির ওপরই ভরসা রাখছেন সৌরভের পরিবার। এদিকে সৌরভের সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। তার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের সিইও ডা. রূপালী বসু জানান, মানসিকভাবে খুব চনমনে  সৌরভ গাঙ্গুলি। তিনি সাধারণ খাবার খেয়েছেন। বাড়ি থেকে আনা চিনিছাড়া চা খেয়েছেন। ছানা, টোস্ট, কর্নফ্লেক্স দিয়ে তিনি ব্রেকফাস্ট সেরেছেন।

রাতে ভালো ঘুম হয়েছে তার। গভীর রাতে একবার ঘুম ভেঙেছিল তার। তাকে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়া হয়। সারা রাত একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন। সকালে তার রুটিন চেকআপ করা হয়। সব রিপোর্ট সন্তোষজনক। শনিবার ট্রেডমিলে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। তাকে দ্রুত উডল্যান্ড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au