প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার দুঃস্থ ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুদীপ্ত স্বাক্ষরের সহযোগিতায় এবং মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ পিয়াসের সৌজন্যে মানিকগঞ্জ পৌরসভায় ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক দুঃস্থ নেতাকর্মীদের এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ ২০ মে,২০২০ (বুধবার) এ ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল।
এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান আশিক,পৌর ছাত্রলীগ নেতা আলামিন খান আকাশ ও ইফাদ আমিন।
এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল বলেন,মানিকগঞ্জ পৌরসভায় ছাত্রলীগের দুঃস্থ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণের সুন্দর একটি উদ্যোগ হাতে নিয়েছে ছাত্রলীগ নেতৃবৃন্দরা। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন মহতি উদ্যোগ নেওয়ার জন্য।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুদীপ্ত স্বাক্ষর বলেন,আমরা করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জের অসহায়-দরিদ্রদের পাশে দাড়িয়েছি। কিন্তু আমাদের মানিকগঞ্জ পৌরসভায় ছাত্রলীগের অনেক দুঃস্থ নেতাকর্মী রয়েছে। যারা অভাবে কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। তাই আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ পিয়াস বলেন,মানিকগঞ্জ পৌরসভায় ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী রয়েছে। যারা করোনা পরিস্থিতির কারণে নানা ভোগান্তিতে থাকলেও মুখ ফুটে তা কারো কাছে প্রকাশ করতে পারছে না। তাই আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au