ঘটনা প্রবাহ

রাজশাহীতে সাবেক ছাত্র লীগ নেতার অফিসে হামলা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

  • 12:07 pm - December 30, 2020

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড দাশপুকুর এলাকায় সাবেক ছাত্র লীগ নেতা সেলিম মোরশেদ এর কার্যালয় ভাঙ্গচুর করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এসময়ে

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাঁধাই করা ছবি ভেঙ্গে মেঝেতে ফেলে দেয় সন্ত্রাসীরা। সেইসাথে তারা ছিঁড়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাঁধাই করা ছবিও ছিঁড়ে ফেলেছে। রাসিক মেয়র লিটনের ছবি ভেঙ্গে ফেলতে পারেনি তারা। সেইসাথে দলীয় কার্যালয়ের আসবাবপত্রও ভেঙ্গে ফেলেছে বলে জানান আওয়ামী লীগ নেতা সেলিম মুরশেদ।

জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় বিএনপি-জামাতের নেতা সাজদার আলির ছেলে সালাম ও শফিকুলের ছত্রছায়ায় শিশির, শাওন, শুভ, নাজির, নাইম, মানিক ও মনির বলে জানিয়েছেন সেলিম মুরশেদ। তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের এজেন্টরা অতর্কিত হামলা চালিয়েছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর করা হয়েছে। এ বিষয়ে তারা থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

তবে এই হামলার কথা অস্বীকার করেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, এই জমি তাঁর বড় ভাই হাজী আব্দুস সালাম, ডন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হারুন-অর রশিদ ও তিনি এবং মোহাম্মদ আলী নামে আরেকজন ক্রয় করেছেন। এই জমি পূর্ব থেকেই সেলিমরা দখলের চেষ্টা করে আসছে।

এই নিয়ে অনেক দিন থেকে একটি ঝামেলা থাকায় রাসিক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহতাব হোসেন ও রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খিচ্চু ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই জমির উপর থেকে প্রধানমন্ত্রী ও রাসিক মেয়েরের ছবি হটানোর নির্দেম দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে অপসনারণ করেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুরের কোন প্রশ্নই আসেন বলে জানান তিনি। এছাড়াও কোন নেতাকর্মী এর সঙ্গে জড়িত নয়। এই জিমিটি জোর করে দখলের জন্যই সেলিমরা এই ঘটনা সাজিয়েছে বলে জানান শফিকুল।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজারুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন। তবে এটা জমি সংক্রান্ত ঘটনা। এখনো থানায় এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au