রাজনীতি

ঘাটাইলে দুঃস্থ-অসহায়দের পাশে কৃষকদল নেতা মাইনুল ইসলাম

  • 12:16 pm - May 20, 2020
ঘাটাইলে দুঃস্থ-অসহায়দের পাশে কৃষকদল নেতা মাইনুল ইসলাম

ঢাকা: নভেল করোনা ভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়েছে গোটা দেশে। দেশজুড়ে হাজার হাজার মানুষ আক্রান্ত। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় কর্ম হারিয়ে খেটে খাওয়া, দিনমুজুর ও নিম্নবিত্তের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।

দেশের সরকারি দল, বিরোধী দলগুলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকেও করোনা কবলিত এইসব মানুষদের ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। বিতরণ করা হচ্ছে ঈদ উপহারও।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া সমাজের নিম্নবিত্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মাইনুল ইসলাম।

বুধবার (২০ মে) সকালে ঘাটাইলের লক্ষ্মীন্দর ইউনিয়নের বেইলা, বাসাবাইর ও বাগারাসহ বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মাঝে এসব সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ প্রসঙ্গে মাইনুল ইসলাম বলেন, ‘গভীর দুঃসময় অতিক্রম করছে জাতি। এমনকি গোটা বিশ্বই আজ মহাবিপর্যয়ের সম্মুখিন। দুর্দিনে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে না পারলে মানবিকতা ভূলুণ্ঠিত হয়। চারদিকে এখন খাদ্যাভাব, হাহাকার। বিশেষ করে দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের হাতে কোনও কাজ না থাকায় তাদের দুবেলা পেটে ভাত যোগানোই কঠিন হয়ে পড়েছে। সামনে পবিত্র ঈদুল ফিতর। করোনার এই সংকটকালে গরিব-অসহায়-দুঃস্থ মানুষদের মাঝে ঈদের কোনও উচ্ছ্বাস-আনন্দ নেই। আমরা প্রত্যেকেই যেন যতটুকু সম্ভব আমাদের চারপাশের মানুষগুলোর দিকে সুদৃষ্টি রাখি। সবাইকে নিয়েই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে।’

এসময় তিনি দেশের বিভিন্ন স্থানে সরকারি বরাদ্দের ত্রাণ লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে নিষ্ঠা ও সততার সঙ্গে দেশবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au