অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
নতুন সময় ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস করোনার কারণে অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন। অনিচ্ছাকৃত এ বিরতি কাটিয়ে কিছুদিন আগে কাজে ফিরেছেন। ফিরেই দুটি ছবিতে অভিনয় করেন। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ নামের মুক্তিযুদ্ধের গল্পের একটি ছবিতে অভিনয় করেন। ১৬ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও ছবির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।
এছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ নামের একটি ছবির কাজও হাতে আছে তার। এর শুটিং চলমান। এর মধ্যে ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ বেতারের চারটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন। অনুষ্ঠানগুলো হল ‘সিনে রঙ’, ‘চোখের দেখা প্রাণের কথা’, ‘ঘর সংসার’ ও ‘উত্তরণ’। এগুলোতে অংশগ্রহণ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘বেতারের অনুষ্ঠানের শ্রোতা অনেক।
কারণ এ গণমাধ্যমটি সারা দেশে বিস্তৃত। তাই এতে কাজ করলে শ্রোতাদের কাছে থেকেও ভালো সাড়া পাওয়া যায়। চার বছর আগে এখানে অনুষ্ঠান করেছিলাম। তখনও রেসপন্স পেয়েছিলাম। আশা করছি এবারের অনুষ্ঠানগুলোও উপভোগ্যই হবে।’
এদিকে করোনা প্রকোপের আগে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-টু’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন এ চিত্রনায়িকা। সেন্সর শেষে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া মাঝে মধ্যে স্টেজ অনুষ্ঠানেও দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au