খেলাধুলা

তিন ভেন্যুতে ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে কাতার

  • 6:46 am - December 25, 2020

নতুন সময় ডেস্ক : ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ আগামী বছরের ১-২১ ফেব্রুয়ারিতে কাতারের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ মহামারীর কারনে চলতি বছরের শুরুতেই এই টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল। ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের শীর্ষ দল ও আয়োজত দেশের স্থানীয় লিগ চ্যাম্পিয়ন দল এই আসরে অংশ নিয়ে থাকে।

২০২২ কাতার বিশ্বকাপের তিনটি স্টেডিয়াম আহমাদ বিন আলি, খলিফা ইন্টারন্যাশনাল ও এডুকেশন সিটিতে এবারের এই ক্লাব বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর আহমাদ বিন আলি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি কাতারি চ্যাম্পিয়ন আল দুহালি ও অকল্যান্ড সিটি অব নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এই ভেুন্যতেই ক্লাব বিশ্বকাপ শুরু হবে।

১১ ফেব্রুয়ারি এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। আসরের অপর দলগুলো হচ্ছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএএনএল, মিশরীয় ক্লাব আল আসলি এসসি ও সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী উসলান হুন্দাই ক্লাব।

এছাড়া দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে কনমেবল লিবারটেডর্স বিজয়ী দলটি। ২০২১ সালের জানুয়ারির শেষে এই অঞ্চলের বিজয়ীর নাম নিশ্চিত হবে। আগামী ১৯ জানুয়ারি জুরিখে ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে ২০২২ বিশ্বকাপে প্রধান নির্বাহী নাসির আল খাতের বলেছেন, ‘টানা দ্বিতীয়বারের মত ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করতে পারাটা সত্যিই সৌভাগ্যের।

এর মাধ্যমে আমরা আরো বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারছি যা ২০২২ কাতার বিশ্বকাপকে সাফল্যমন্ডিত করতে কাজে আসবে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে আমরা একটি ঐতিহাসিক বিশ্বকাপ সকলকে উপহার দিতে পারবো।

কোভিড পরিস্থিতিতে আমরা কিভাবে খেলোয়াড়, সমর্থক, অফিসিয়ালদের স্বাস্থ্য নিরাপত্তার বিয়ষটি নিশ্চিত করবো গত কয়েক মাসে সেটা নিয়েই নিবিড়ভাবে কাজ করেছি। নতুন বছরে আমরা বিশে^র সেরা ক্লাবগুলোকে আতিথেয়তা দেবার জন্য মুখিয়ে আছি। এটি অব্যশই ২০২২ কাতার বিশ^কাপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au