লিয়াকত রাজশাহী ব্যুরো: আগামী ৩০ জানুয়ারী রাজশাহীর কেশরহাট পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন নেয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন কেশরহাট পৌরসভার বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ। তিনি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০০২ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভা মোট ১৭ টি গ্রাম নিয়ে গঠিত।
মনোনয়ন বিষয়ে জানতে চাইলে মেয়র শহিদ বলেন, তিনি প্রায় একযুগ ধরে সফলতার সাথে মেয়রের দায়িত্ব পালন তরে আসেছন। তিনি পৌরসভার অনেক উন্নয়ন করেছেন। তঁার বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতির অভিযোগ নাই। এছাড়াও জনগনের সাথে রয়েছে তঁার সৌহার্দপূর্ণ সম্পর্ক । এছাড়াও বংশানুক্রমে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। ইতোমধ্যে তিনি ১০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ শেষ করেছেন এবং প্রায় কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, পৌরসভার জনগণ তঁাকে চান। পৌরবাসীর চাওয়া, নিজের কর্ম , সততা এবং আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় তিনি এবারও মনোনয়ন পাবেন বলে আসা করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবদিক বিবেচনা করে তঁাকেই মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা করেন মেয়র শহিদুজ্জামান শহিদ।
তিনি যদি মনোনয়ন পান এবং মেয়র নির্বচান হন তাহলে এই পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নিত করে একটি মডেল পৌরসভায় পরিণত করবেন বলে জানান তিনি। সেইসাথে আগামী নির্বাচনে তঁাকে ভোট প্রদান করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি অনুরোধ করেন মেয়র।