মাহমুদুল হাসান(সবুজ)
রাজধানীর বনানী থেকে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের প্রত্নতাত্তিক মূর্তিসহ ৩ জনকে আটক করেছে র্যাব। কালো রংয়ের মুর্তিটির আনুমনিক দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি।
বুধবার রাতে বনানী থানার মহাখালী আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন-মোঃ আলাউদ্দিন (৩৫), মোঃ বিল্লাল হোসেন (৬০), মোঃ দ্বীন ইসলাম ওরফে মনা (১৮)। এসময় তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান।
এসময় তাদের কাছ থেকে কোটি টাকা মূল্যের ১ টি প্রাচীন দুর্লভ কষ্টি পাথরের হস্তনির্মিত প্রত্নতাত্তিক মূর্তিসহ ৩ জন মূর্তি পাচারকারীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তাদের পরস্পর যোগসাজসে মূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
আসামীরা আরো জানান, তাহারা কষ্টি পাথরের হস্তনির্মিত প্রত্নতাত্তিক মূর্তি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হইতে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।