রাজনীতি

এমপি হাবিব হাসানের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

  • 2:48 pm - December 23, 2020

মাহমুদুল হাসান(সবুজ): রাজধানীর উত্তরায় শীতার্থ মানুষের মাঝে প্রায় ২ হাজার ৩ শত কম্বল বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান।

 

পৃথক তিনটি বিতরণ অনুষ্ঠানে মোট ২ হাজার ৩শত কম্বল বিতরণ করেন তিনি। উত্তরা পশ্চিম থানা এলাকার ফ্রেন্ডস ক্লাব মাঠে সকাল ১১ টায় এবং বিকাল তিনটায় তুরাগের আহালিয়া খেলার মাঠে দুই হাজার গরীব দুখীর মাঝে নিজ অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন হাবিব হাসান এমপি।

 

এ সময় স্থানীয় আওয়ামী আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উত্তরা ১২ নং সেক্টরে খ্রিস্টান কমিউনিটির মাঝে ৩ শত কম্বল বিতরণ করা হয়।

 

মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন থেকে সারাদেশে তীব্র শীত পড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক দুর্ভোগে পড়ে। রাজধানীর অন্য এলকার মতো উত্তরাতেও গত কয়েকদিন থেকে তীব্র শীত অনুভুত হচ্ছে।

 

যে কোন দুর্যোগ বা দুর্ভোগে হাবিব হাসান সব সময় সাধারণ মানুষকে সহায়তা করে আসছেন দীর্ঘ দিন থেকে। করোনা মহামারির লকডাউন চলাকালে প্রায় ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা করে বেশ আলোচিত হন নতুন এ এমপি।

 

এবার দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হওয়ার পর শীত বস্ত্র বিতরণের সিন্ধান্ত নিয়ে গরীবের পাশে থাকার ঘোষনা দিয়েছেন হাবিব হাসান।

 

আগামী কয়েকদিনের মধ্যে উত্তরার আরো কয়েকটি ওয়ার্ডে কম্বল বিতরণ করবেন ঢাকা-১৮ আসনের এ সাংসদ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au