বিনোদন

সারাকে বিয়ে করলেন বরুণ ধাওয়ান!

  • 6:33 am - December 23, 2020

নতুন সময় ডেস্ক : বরুণ ধাওয়ানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সারা আলি খান?  সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয়েছে। সারা আলি খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করার পর থেকেই গুঞ্জন আরও জোরদার হয়। যেখানে সাদা রঙের ক্যাথোলিক গাউন পরতে দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে।

সাদা রঙের ক্যাথোলিক গাউনের সঙ্গে সেজে চার্চে হাজির হন সারা আলি খান। সারার সঙ্গে রং মিলিয়ে স্যুট পরতে দেখা যায় বরুণ ধাওয়ানকেও। এরপরই বরুণের গালে চুম্বন করেন সারা।

সারা আলি খান এবং বরুণ ধাওয়ানের বিয়ের পোশাক পরে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের অনুরাগীরা জোর জল্পনা শুরু করেন। শেষ পর্যন্ত কি সারাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন বরুণ! এমন প্রশ্ন উঠতে শুরু করে জোর কদমে।

যদিও সারা আলি খান এবং বরুণ ধাওয়ান এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য না করলেও, বলিউডের এই জুটি তাঁদের নতুন ছবি কুলি নাম্বার ওয়ান পার্ট টু-এর জন্যই ওই ফটোশ্যুট করেছেন বলে মনে করছেন অনেকে।

কুলি নাম্বার ওয়ান পার্ট টু-এর শ্যুাটিং শেষ করে সারা এবং বরুণ নিজেরাই ছবির প্রমোশন শুরু করেছেন বলে জানা যাচ্ছে। যদিও করোনা আবহের জেরে আগের মতো প্রমোশন আর কোনও তারকাই করতে পারছেন না বর্তমানে।

সারা আলি খান এবং বরুণ ধাওয়ানের চার্চে গিয়ে চুম্বনের ছবি প্রকাশ্যে আসতেই অনেকে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেন। চার্চের ভিতরে গিয়ে বরুণ, সারা কীভাবে ওই ফটোশ্যুট করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।

সম্প্রতি কারিনা কাপুর খানের টক শোয়ে হাজির হন বরুণের বান্ধবী নাতাশা দালাল। যেখানে নাতাশাকে বরুণ ধাওয়ানের প্রেমিকা বলে সম্মোধন করেন। পাশাপাশি হাতের কাজ শেষ হলেই নাতাশার সঙ্গে বরুণ সাতপাকে বাঁধা পড়বেন বলেও আভাস দেন।

এদিকে কুলি নাম্বার ওয়ান পার্ট টু-এর শ্যুটিং শেষ করে সারা আপাতত ব্যস্ত আতরঙ্গি রে-এর শ্যুটিংয়ে। অক্ষয় কুমার, ধানুষের সঙ্গে সারা ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন। আতরঙ্গি রে-তে শাহজাহানের লুকে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন অক্ষয় কুমার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au