খেলাধুলা

পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি

  • 6:22 am - December 23, 2020

জিল্লুর রহমান জয় : জীবন্ত কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে ফুটবলে এবার নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। শনিবার ব্রাজিলিয়ান মহাতারকা পেলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এরপর দু’দিন যেতে না যেতেই নতুন ইতিহাস গড়লেন তিনি। তিন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান পেলেকে ছাড়িয়ে একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের দখলে।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেলের রেকর্ডের সঙ্গে সমতা আনার পর মঙ্গলবার রাতে রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে ছাড়িয়ে যান পেলেকে। এতদিন পর্যন্ত ৬৪৩ গোল নিয়ে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ব্রাজিলের কালো মানিক। ৬৪৪ গোল করে নতুন ইতিহাস লিখলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। পেলে গোলগুলো করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সান্টোসের হয়ে।

মেসি করেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। লা লিগায় রিয়াল ভ্যালাডোলিডেকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। তিনটি গোল আসে ভিন্ন তিনজনের পা থেকে। ২১ মিনিটে ক্লেমেন্ট ল্যাংলেট, ৩৫ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট ও সর্বশেষ ৬৫ মিনিটে গোল করেন ইতিহাস সৃষ্টি করেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির গোলেও অনেকে দেখেছেন বার্সার উজ্জ্বল ভবিষ্যৎ।

১৮ বছরের স্প্যানিশ ফুটবলার পেদ্রির দারুণ পাস থেকে মেসি দুর্দান্ত গোলটি করেন। মেসির রেকর্ডের সঙ্গে পেদ্রির ঝলক; সবকিছু মিলিয়ে দারুণ একটি রাত কেটেছে বার্সার। ১৭ মৌসুম আর ৭৪৮টি ম্যাচে ৬৪৪ গোল করেন মেসি। অন্যদিকে পেলের ১৯টি মৌসুম লাগলেও মেসি থেকে প্রায় ৯২ ম্যাচ কম খেলে ৬৪৩ গোল করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au