ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ নিহত ১

  • 11:45 am - December 22, 2020

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: কয়েকদিন আগের কথা জয়পুরহাটের বাস-ট্রাক সংঘর্ষে ১২জন নিহত হয়। সেই রেস কাটতে না কাটতে আবারো দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সুশান্ত কুমার দাস (৩২) নামে এক গেইট কিপার নিহত হয়েছে। আহত হয়েছেন ট্রাক চালক সাইদুল ইসলাম (৩৪)। নিহত গেইট কিপার সুশান্ত কুমার দাস ঈশ্বরদী জেলার বাসিন্দা বলে জানা গেছে। ট্রাক চালক সাইদুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মন্ডলের ছেলে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ফুলবাড়ী-পাবর্তীপুর সড়কের রেলগুমটি নামকস্থানে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রায় ৫ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে নিহত গেইট কিপার সুশান্তের লাশ দুর্ঘটনা কবলিত বিদ্ধস্থ ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়। পার্বতিপুর জিআর পি থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইসরাফিল সরকার জানান, সোমবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ছেড়ে আসা ২৩ আপ রকেট মেইল নামক ট্রেন ফুলবাড়ী ষ্টেশনের ১নং লাইনে প্রবেশ করে। কিন্তু এর ১ মিনিট পরে ১টা ৫ মিনিটে স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি ষ্টেশনের ১নং লাইনে প্রবেশের চেষ্টা করে। ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল। ষ্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুমটি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়া গামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ধান বোঝাই ট্রাকটি ২৫৪বস্তা ধান নিয়ে ওই রেল ক্রসিং পার হতে গেলে ট্রেনটি ট্রাকটিকে স্বজরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচন্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার সাইডে গিয়ে পড়ে। এসময় ট্রাক চালক সাইদুল ইসলাম সামান্য আহত হন।

মঙ্গলবার সকাল ৭টায় ক্রেন যোগে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ানোর সময় ট্রাকের নিচে গেইট কিপার সুশান্ত কুমার দাসের লাশ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে ৫ঘন্টা ওই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ২৩ আপ রকেট মেইল নামক ট্রেনটি ভোর ৬টা ১০ মিনিটে ২নং লাইন দিয়ে ছেড়ে যায়। সকাল ৮টায় মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান,যেহেতু এমজিবিসি মালবাহী ট্রেনটি ষ্টেশনে প্রবেশের অনুমতি ছিল না,তাই গেইট কিপার রেলগেইট সিগন্যালটি নামায় নি। সেই সময় ওই রেলগেইট দিয়ে কোন ট্রেন যাওয়ার কথা ছিল না। ট্রেন চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। যদি এমজিবিসি ট্রেনটি ষ্টেশনের ১নং লাইনে প্রবেশ করতো তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতো বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au